• সিলেট, সকাল ১০:৪৭, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

এসএমপি কমিশনারের সাথে মহানগর জামায়াতের মতবিনিময়

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৪, ২০২৬
এসএমপি কমিশনারের সাথে মহানগর জামায়াতের মতবিনিময়

Manual1 Ad Code

এসএমপি কমিশনারের সাথে মহানগর জামায়াতের মতবিনিময়

Manual8 Ad Code

প্রেস বিজ্ঞপ্তি

নির্বাচনী সফরে সিলেট আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান। আগামী ৭ ফেব্রুয়ারি শনিবার বিকেল সাড়ে ৩টায় ঐতিসাহিক সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট জামায়াতের নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

এদিকে আলিয়া মাদ্রাসা মাঠের নির্বাচনী জনসভা ও আমীরে জামায়াতের সিলেট সফর উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন সিলেট মহানগর পুলিশ কমিশনার মোঃ আবদুল কুদ্দুছ চৌধুরী। মঙ্গলবার দুপুরে সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে কমিশনার এই প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, জামায়াত আমীরের নিরাপত্তা এবং আলিয়া মাঠের জনসভা নির্বিঘ্নে সম্পন্ন করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সবধরণের পদক্ষেপ নেয়া হবে। এছাড়া ট্রাফিক ব্যবস্থাপনাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসএমপির পক্ষ থেকে কার্যকর ভুমিকা পালন করা হবে।

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের নেতৃত্বে জামায়াতের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন- জামায়াতের সিলেট অঞ্চল টীম সদস্য ও সিলেট-১ আসন নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক হাফিজ আব্দুল হাই হারুন, মহানগর জামায়াতের নায়েবে আমীর ও সিলেট-১ আসন নির্বাচন পরিচালনা কমিটির সহকারী পরিচালক ড. নূরুল ইসলাম বাবুল, মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব ও জাহেদুর রহমান চৌধুরী প্রমূখ।

Manual5 Ad Code

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, আগামী ৭ ফেব্রুয়ারী সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান।

Manual4 Ad Code

জনসভা সফলে ইতোমধ্যে জামায়াতের পক্ষ থেকে বিভিন্ন ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে। আমরা পুলিশসহ প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা কামনা করেছি। সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনসভা সফলে সার্বিক সহযোগিতা ও প্রয়োজনীয় নিরাপত্তার আশ্বাস দিয়েছেন।

Manual1 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com