• সিলেট, ভোর ৫:৩১, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজনগরে ইয়ুথ ফোরামের সাথে বিএনপি প্রার্থী নাসের রহমানের মতবিনিময়

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৪, ২০২৬
রাজনগরে ইয়ুথ ফোরামের সাথে বিএনপি প্রার্থী নাসের রহমানের মতবিনিময়

Manual5 Ad Code

রাজনগরে ইয়ুথ ফোরামের সাথে বিএনপি প্রার্থী নাসের রহমানের মতবিনিময়

Manual5 Ad Code

রাজনগর প্রতিনিধি

মৌলভীবাজারের রাজনগরে ইয়ুথ ফোরাম রাজনগরের আয়োজনে মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের বিএনপির ধানের শীষ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এম নাসের রহমানের সাথে মতবিনিময় করেছে।

মঙ্গলবার দুপুরে রাজনগরের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম নাসের রহমান।

Manual6 Ad Code

মতবিনিময় সভায় নাসের রহমান বলেন, দেশের ভবিষ্যৎ নির্ভর করছে আজকের তরুণ সমাজের ওপর। একটি গণতান্ত্রিক, উন্নত ও মানবিক বাংলাদেশ গড়তে হলে তরুণদের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক কর্মকান্ডে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

Manual5 Ad Code

তিনি বলেন, ‘তারুণ্যের মেধা, সাহস ও সৃজনশীল শক্তিকে কাজে লাগিয়েই আগামীর বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে তরুণদের জন্য শিক্ষা ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করা হবে।’

Manual5 Ad Code

মেধাভিত্তিক কর্মসংস্থান, প্রযুক্তিনির্ভর উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে তরুণদের স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার করেন তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত তরুণরা শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, বেকারত্ব নিরসন, তথ্যপ্রযুক্তি খাতে সুযোগ বৃদ্ধি, মতপ্রকাশের স্বাধীনতা ও সামাজিক ন্যায়বিচার নিয়ে তাদের ভাবনা ও প্রত্যাশা তুলে ধরেন।

বক্তারা বলেন, তরুণ সমাজকে নেতৃত্বের মূলধারায় আনতে কার্যকর পরিকল্পনা ও রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন। এতে আরও বক্তব্য রাখেন নাসের রহমান এর জ্যেষ্ঠ কন্যা ইঞ্জিনিয়ার আমিরা রহমান।

অনুষ্ঠানে ইয়ুথ ফোরাম রাজনগরের নেতৃবৃন্দসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মী, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার তরুণ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মতবিনিমিয় সভায় অন্যান্যের মধ্যে ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য বকসি মিছবাহ, হেলু মিয়া, রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নূরুল ইসলাম সেলুন, উপজেলা বিএনপির সম্পাদক আব্বাস আলী প্রমুখ।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com