• সিলেট, সকাল ৬:৫৮, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

স্কুলছাত্রী উদ্ধার, গ্রে*প্তা*র জাকারিয়া

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৫, ২০২৬
স্কুলছাত্রী উদ্ধার, গ্রে*প্তা*র জাকারিয়া

Manual3 Ad Code

স্কুলছাত্রী উদ্ধার, গ্রে*প্তা*র জাকারিয়া

নিজস্ব প্রতিবেদক

Manual7 Ad Code

হবিগঞ্জ থেকে অপহরণ মামলার আসামী জাকারিয়াকে (২২) গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায়, বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে হবিগঞ্জ সদর থানাধীন পৌরসভাস্থ বাগান বাড়ি এলাকায় অভিযান চালিয়ে জাকারিয়াকে গ্রেপ্তার ও অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।

Manual5 Ad Code

 

মো. জাকারিয়া হবিগঞ্জের আজমিরীগঞ্জ থানাধীন জলসুখ এলাকার সিরাজ মিয়ার ছেলে।

Manual4 Ad Code

 

র‌্যাব জানায়, ঢাকা জেলার আশুলিয়া থানাধীন কুরগাঁও মাতৃছায়া প্রিক্যাডেট অ্যান্ড হাইস্কুলের ১০ম শ্রেণীর এক ছাত্রীকে স্কুলে যাতায়ােতর পথে জাকারিয়া বিরক্ত করতেন। গত বছরের ১২ জুন বিকাল ৫টার দিকে প্রাইভেট পড়ার জন্য বাসা থেকে বের হলে জাকারিয়া অন্যান্যদের সহায়তায় মেয়েটির বাড়ির সামনের রাস্তা থেকে ফুসলিয়ে অসৎ উদ্দেশ্যে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

 

এ ঘটনায় ভিকটিমের ভাই আশুলিয়া থানায় একটি মামলা (নং ৪৫/জিআর নং ৪০৫/২৫/ ১৬/৬/২৫) দায়ের করলে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং মেয়েটিকে উদ্ধার ও জাকারিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

 

Manual7 Ad Code

এ ব্যাপারে পরবর্তী আইনী প্রক্রিয়া সম্পন্নের জন্য তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করার বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com