• সিলেট, রাত ১২:২২, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নির্বাচনে ৫ লাখ ৬০ হাজার আনসার-ভিডিপি সদস্য মোতায়েন থাকবে: মহাপরিচালক

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৫, ২০২৬
নির্বাচনে ৫ লাখ ৬০ হাজার আনসার-ভিডিপি সদস্য মোতায়েন থাকবে: মহাপরিচালক

Manual1 Ad Code

নির্বাচনে ৫ লাখ ৬০ হাজার আনসার-ভিডিপি সদস্য মোতায়েন থাকবে: মহাপরিচালক

Manual6 Ad Code

 

অনলাইন ডেস্ক

 

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ৫ লাখ ৬০ হাজার আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হবে। এ লক্ষ্যে সকলের সম্মিলিত নির্বাচনী প্রস্তুতি প্রয়োজন।

Manual1 Ad Code

বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আনসার ও ভিডিপি একমাত্র বাহিনী, যারা নিয়মিত বাহিনীর সদস্য নন। সমাজে তারা সাধারণ জীবনযাপন করেন। শুধুমাত্র রাষ্ট্রের প্রয়োজনে নিজ নিজ জীবন-জীবিকা থেকে বের হয়ে দেশের সেবায় নিয়োজিত হন। প্রথমবারের মতো প্রতিটি জেলায় এ ধরনের প্রস্তুতিমূলক আয়োজন করা হচ্ছে।’

Manual7 Ad Code

মহাপরিচালক আরও বলেন, ‘নির্বাচনে আনসার সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ‘সুরক্ষা’ অ্যাপসের মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালিত হবে। প্রত্যেকটি ভোটকেন্দ্রে আনসারের ২ থেকে ৩ জন সদস্যকে অ্যাপসে রেজিস্ট্রেশন করতে হবে। নির্বাচনের দিন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির তথ্য সুরক্ষা অ্যাপসে জানানো হলে মোবাইল ট্র্যাকিং ফোর্স দ্রুত সেখানে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

তিনি আরও বলেন, সকল বাহিনীর মধ্যে ডিজিটাল ও ফিজিক্যাল সমন্বয় ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে, যা উপজেলা পর্যায়ে নির্বাচনী কার্যক্রমে কার্যকর ভূমিকা রাখবে।

এ সময় জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট রেজাউল ইসলামসহ বিভিন্ন উপজেলা থেকে আগত আনসারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, টাঙ্গাইল জেলার আটটি সংসদীয় আসনে নির্বাচনী দায়িত্ব পালনে ১৩ হাজার ৫ শতাধিক আনসার সদস্য মোতায়েন থাকবেন।

বিডি-প্রতিদিন

Manual2 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com