• সিলেট, দুপুর ১:৪৪, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বালাগঞ্জের ফারহানা এবার প্রশাসনে বিসিএস ক্যাডার

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২৬
বালাগঞ্জের ফারহানা এবার প্রশাসনে বিসিএস ক্যাডার

Manual6 Ad Code

বালাগঞ্জের ফারহানা এবার প্রশাসনে বিসিএস ক্যাডার

Manual2 Ad Code

বালাগঞ্জ প্রতিনিধি

Manual7 Ad Code

আব্দুল লতিফ নানু মিয়া প্রায় ৪১ বছর যাবৎ সৌদি আরব প্রবাসী। প্রবাসে থেকেও মেয়েদেরকে সাহস যুগিয়েছেন সবসময়। এবার তার বড় মেয়ে ২য় বারের মতো বিসিএস পাস করেছে। এখন সে প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। সে সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকায় নতুন কর্মস্থলে যোগ দেবে। আব্দুল লতিফ নানু মিয়ার গ্রামের বাড়ি বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের ইব্রাহিমপুর।

Manual2 Ad Code

তিনি ৩ মেয়ে আর ২ছেলে সন্তানের জনক। বড় মেয়ে ফারহানা ইয়াসমিন এবার ২য় বারের মতো (৪৪তম) বিসিএস পাস করেছেন। এর আগে ৪১তম বিসিএস পাস করে (এপ্রিল, ২০২৪) শিক্ষা ক্যাডারে যোগদান করেন। এবার ৪৪তম বিসিএস পাস করে ফারহানা ইয়াসমিন প্রশাসন ক্যাডারে যোগদান করছেন। ৪১তম বিসিএস পাস করে শিক্ষা ক্যাডারে ফারহানা ইয়াসমিন মৌলভীবাজার সরকারি মহিলা কলেজে প্রভাষক হিসেবে নিয়োগ লাভ করেন। মূলত ফারহানা ইয়াসমিনের আগ্রহের বিষয় ছিল প্রশাসন ক্যাডার। তাই, শিক্ষকতার পাশাপাশি প্রশাসন ক্যাডারে যোগ দিতে পুনরায় বিসিএস অবতীর্ণ হন ফারহানা ইয়াসমিন। ৪৪তম বিসিএস পাস করে তিনি সফল হয়েছেন।

৫ ভাইবোনের সবার বড় ফারহানা ইয়াসমিনের পড়ালেখা শুরু গ্রামের পাঠশালা দত্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এরপর ২০১১ সালে তিনি বালাগঞ্জের ঐতিহ্যবাহী দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পাস করেন। সিলেট সরকারি মহিলা কলেজ থেকে জিপিএ-৫ সহ এইচএসসি পাস করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স শেষ করেছেন।

মেধাবী কন্যা ফারহানা ইয়াসমিনের পিতা আব্দুল লতিফ নানু মিয়া মূলত সৌদি আরব প্রবাসী। প্রায় ৪১বছর যাবৎ বিদেশে থাকলেও নিজের সন্তানদের পড়ালেখার ব্যাপারে কাপর্ণ্য করেননি তিনি। তাঁর বড় মেয়ে ফারহানা ইয়াসমিন যেমনটা দুই বারের বিসিএস পাস, তেমনি ২য় মেয়ে ফাহমিদা বেগমও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স শেষ করেছেন। পাশাপাশি তাঁর বড় ছেলে মাহবুবুর রহমান ফাহিম অনার্স অধ্যয়নরত। এছাড়া তাঁর ছোট মেয়ে তাসনিয়া ইয়াসমিন ও ছেলে তাহসিনুর রহমান তামিম দুজনই এবার এইচএসসি পরীক্ষার্থী।

এদিকে বড় মেয়ে ফারহানা ইয়াসমিন দু’দফা বিসিএস পাসের ব্যাপারে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সৌদি আরব প্রবাসী পিতা আব্দুল লতিফ নানু মিয়া। তিনি বলেন, আজকে আমি অনেক আনন্দিত। মহান আল্লাহপাকের দরবারের শুকরিয়া জানাই, তিনি দেশ ও জাতির সেবায় আমার মেয়েকে সুযোগ দান করেছেন। আমি আশা করি, ফারহানা ইয়াসমিন তার কর্মজীবনে কর্তব্যপালনে সততা বজায় রাখবে এবং দেশ ও জাতির সেবায় নিজেকে বিলিয়ে দেবে।

Manual5 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com