• সিলেট, রাত ৮:৩৯, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটকে বানাবো দেশের রোল মডেল: খন্দকার মুক্তাদির

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২৬
সিলেটকে বানাবো দেশের রোল মডেল: খন্দকার মুক্তাদির

Manual7 Ad Code

সিলেটকে বানাবো দেশের রোল
মডেল: খন্দকার মুক্তাদির

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক

Manual6 Ad Code

 

Manual5 Ad Code

জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, পর্যটনে সমৃদ্ধ সিলেটের রয়েছে বিপুল সম্ভাবনা। কিন্তু সঠিক পরিকল্পনা ও জবাবদিহিমূলক নেতৃত্বের অভাবে এই সম্ভাবনাগুলো পুরোপুরি কাজে লাগানো যায়নি। এখন সময় এসেছে বদলে দেওয়ার। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ইনশা আল্লাহ ধানের শীষ বিজয়ী হবে। এরপর সিলেটকে ঘিরে পরিকল্পিত, টেকসই ও দীর্ঘমেয়াদি উন্নয়ন প্রকল্প গ্রহণ করে দেশের মধ্যে এই বিভাগীয় শহরকে রোল মডেল হিসেবে গড়ে তোলা হবে। পরিকল্পিত, আধুনিক, সবুজ সিলেট মহানগরী সারা দেশের জন্য আদর্শ স্থাপন করবে।
খন্দকার মুক্তাদির গতকাল রবিবার সদরের শিবেরবাজার, টুকেরবাজারসহ বিভিন্নস্থানে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন।
বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির আরও বলেন, সিলেটকে দেশের রোল মডেল বানাতে হলে আগে নগরের শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতা, যান চলাচলের শৃঙ্খলা, উন্নত সড়ক ও গণপরিহন ব্যবস্থা এবং পরিকল্পিত নগর ব্যবস্থাপনা ছাড়া কোনো শহরই উদাহরণ হতে পারে না। নির্বাচিত হলে সিলেট নগরীকে পরিচ্ছন্ন, বাসযোগ্য ও আধুনিক নগর হিসেবে গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে। শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন করে সিলেটকে মানবিক নগর হিসেবে গড়া তোলা হবে।
তিনি আরও বলেন, উন্নয়ন মানে শুধু অবকাঠামো নয়—উন্নয়ন মানে মানুষের জীবনমান বদলানো। সিলেটে শিল্প ও বাণিজ্যের সম্ভাবনাকে কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। তরুণদের জন্য কারিগরি প্রশিক্ষণ, উদ্যোক্তা সহায়তা ও নতুন কর্মক্ষেত্র তৈরি করা হবে, যাতে তারা নিজ শহরেই ভবিষ্যৎ গড়তে পারে। সিলেটের সৌন্দর্য ও পরিবেশ রক্ষাও উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ। পাহাড়, নদী ও সবুজ প্রকৃতি সংরক্ষণ করে পরিবেশবান্ধব নগর গড়ে তোলা হবে। সঠিক পরিকল্পনা, কার্যকর বাস্তবায়ন ও জনগণের অংশগ্রহণ থাকলে সিলেটই হতে পারে দেশের জন্য একটি আদর্শ ও অনুসরণযোগ্য রোল মডেল নগরী।
রবিবার বিকেলে হাটখোলা ইউনিয়ন বিএনপি অঙ্গ অসহযোগী সংগঠন এবং জমিয়তে উলামায়ে ইসলামের উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, জেলা বিএনপির সহ সভাপতি শাহ জামাল নুরুল হুদা মুকুট, মাজহারুল ইসলাম ডালিম, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান আজির উদ্দিন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান প্রমুখ।
গত শনিবার রাতে নগরীর তেররতন পয়েন্টে বিশাল জনসভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি রহিম মল্লিক। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারের পরিচালনায় এসময় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জাসাসের কেন্দ্রীয় সভাপতি চিত্রনায়ক হেলাল খান, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, মহানগর বিএনপির নির্বাচিত সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সহ-সভাপতি মাজহারুল ইসলাম ডালিম প্রমুখ।
আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা ২টায় আলিয়া মাদ্রাসা মাঠ থেকে ধানের শীষের শেষ নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হবে। এতে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, শ্রমিক দল, মহিলা দল, ওলামা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, পেশাজীবী নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করবেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com