• সিলেট, সন্ধ্যা ৭:৫২, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বিশ্বনাথে প্রেসক্লাবের ৪র্থ অভ্যন্তরীণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২৬
বিশ্বনাথে প্রেসক্লাবের ৪র্থ অভ্যন্তরীণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

Manual4 Ad Code

বিশ্বনাথে প্রেসক্লাবের ৪র্থ অভ্যন্তরীণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক

সিলেট প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জালালাবাদ পত্রিকার সম্পাদক মুকতাবিস-উন-নূর বলেছেন, বাংলাদেশে এমনিতে সম্মান থাকলেও, সবচেয়ে বেশি দরিদ্র পেশা হচ্ছে সাংবাদিকতা। তাই যারাই এপেশার সাথে জড়িত হন- তারা কেবল শুধু পেশা বা টাকা নয়, এক ধরণের নেশা থেকেই সাংবাদিকতা করেন। আর যাদের বেশি টাকার প্রয়োজন আছে, তাদের জন্য সাংবাদিকতা নয়। সাংবাদিকরা ঐক্যবদ্ধ না থাকার কারণে ক্ষতিগ্রস্থ হচ্ছি আমরা। তাই বৃহৎ স্বাথেই সব জায়গায় থাকা একাধিক প্রেসক্লাব ঐক্যবদ্ধ হওয়া জরুরী, আর এটা আমি সিলেট থেকেই শুরু করব।

 

Manual4 Ad Code

তিনি রোববার (৮ ফেব্রুয়ারী) বিকেলে সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের ৪র্থ অভ্যন্তরীণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির হাত থেকে প্রতিযোগীতার ‘গাফলা’র চ্যাম্পিয়ন প্রনঞ্জয় বৈদ্য অপু ও রানার আপ সুজিত দেব, ‘ক্যারাম’র চ্যাম্পিয়ন তজম্মুল আলী রাজু ও রানার আপ প্রনঞ্জয় বৈদ্য অপু, ‘লুডু’র চ্যাম্পিয়ন নূর উদ্দিন ও রানার আপ মাজহারুল ইসলাম সাব্বির, ক্রিকেট ম্যাচের ম্যান অব দ্যা ম্যাচ জামাল মিয়া ও ফুটবল ম্যাচের ম্যান অব দ্যা ম্যাচ সমুজ আহমদ সায়মন পুরস্কার গ্রহন করেন।

 

বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপনের পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লন্ডন-বাংলা প্রেসক্লাবের সদস্য আবুল কালাম, ক্রীড়া প্রতিযোগীতার পৃষ্টপোষক প্রতিষ্ঠান এমএস হাউজিং-এর ডাইরেক্টর মাসুক মিয়া, আশিক মিয়া। বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি ক্বাজী মুহাম্মদ জামাল উদ্দিন, তজম্মুল আলী রাজু।

Manual7 Ad Code

 

Manual2 Ad Code

এসময় অনুষ্ঠানে বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বর্তমান কোষাধ্যক্ষ নূর উদ্দিন, সাবেক কোষাধ্যক্ষ শহিদুর রহমান, জামাল মিয়া, সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম, আহমদ আলী হিরণ, আব্দুস সালাম মুন্না, সমুজ আহমদ সায়মন, সুজিত দেব, ফারুক আহমদ, মাজহারুল ইসলাম সাব্বির, শিক্ষানবিস সদস্য মোস্তাক আহমদ মোস্তফা, জাহান মিয়া প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com