• সিলেট, দুপুর ২:২০, ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ৫ দিনব্যাপি ‘রিসার্চ ৩৬০°’ওয়ার্কশপ সম্পন্ন

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০২৬
মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ৫ দিনব্যাপি ‘রিসার্চ ৩৬০°’ওয়ার্কশপ সম্পন্ন

Manual5 Ad Code

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ৫ দিনব্যাপি ‘রিসার্চ ৩৬০°’ওয়ার্কশপ সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটির গবেষণা সংগঠন ‘মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি (এমইউআরএস)’ কর্তৃক আয়োজিত ৫ দিন ব্যাপী রিসার্চ ওয়ার্কশপ ‘রিসার্চ ৩৬০°’ সফলভাবে সম্পন্ন হয়েছে।

এই ওয়ার্কশপ কর্মসূচির উদ্দেশ্য ছিল শিক্ষার্থী ও নবীন গবেষকদের গবেষণাগত দক্ষতা উন্নয়ন একই সাথে শিক্ষার্থী ও নবীন গবেষকদের জন্য পূর্ণাঙ্গ গবেষণা নির্দেশিকা প্রদান । এই কর্মসূচি গবেষণার প্রতিটি পর্যায়কে ৩৬০ ডিগ্রি কভার করে, যা অংশগ্রহণকারীদের মৌলিক ধারণা থেকে শুরু করে চূড়ান্ত প্রকাশনা পর্যন্ত সম্পূর্ণ দক্ষতা প্রদান করেছে। প্রশিক্ষণটি গবেষণার সমগ্র প্রক্রিয়াকে পর্যায়ক্রমে আলোচনা করে অংশগ্রহণকারীদের সক্ষম করেছে। এতে বিষয় নির্বাচন, গবেষণা সমস্যা নির্ধারণ, পদ্ধতি নির্বাচন, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ, সাহিত্য পর্যালোচনা, গবেষণাপত্র রচনা এবং সাবমিশন প্রক্রিয়া সহ সবকিছু অন্তর্ভুক্ত ছিল। এই ব্যাপক দিকনির্দেশনার মাধ্যমে শিক্ষার্থীরা গবেষণার জটিলতাগুলো সহজে অতিক্রম করার কৌশল শিখেছেন।

প্রশিক্ষণের দিন ভিত্তিক বিস্তারিত আলোচনা কর্মসূচিটি পাঁচ দিনের একটি সংগঠিত ফর্ম্যাটে গৃহীত হয়েছে, যেখানে বিশেষজ্ঞ শিক্ষকরা নির্দিষ্ট বিষয়ে প্রশিক্ষণ দিয়েছেন:

প্রথম দিন: সাইদুর রহমান,সহযোগী অধ্যাপক, ডিপার্টমেন্ট অফ বিসনেস অ্যাডমিনিস্ট্রেশন, এবং প্রেসিডেন্ট, মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি – গবেষণার মৌলিক ধারণা, গবেষণার ধরন এবং বিষয় নির্বাচনের কৌশল নিয়ে উপস্থাপনা দেন। তিনি কার্যকর টপিক নির্বাচনের বাস্তবসম্মত কৌশল তুলে ধরে অংশগ্রহণকারীদের গবেষণার প্রথম ধাপে আত্মবিশ্বাসী করে তোলেন।

দ্বিতীয় দিন: আবু ইউসুফ মুসা, লেকচারার ডিপার্টমেন্ট অফ ইংলিশ, মেট্রোপলিটন ইউনিভার্সিটি – গবেষণা সমস্যা নির্ধারণ, গবেষণাগত শূন্যতা চিহ্নিতকরণ, গবেষণা প্রশ্ন ও হাইপোথিসিস প্রণয়নের দিকনির্দেশনা প্রদান করেন। এটি অংশগ্রহণকারীদের গবেষণার মূল ভিত্তি শক্তিশালী করেছে।

তৃতীয় দিন: আহমেদ আফিফ রাফসান, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিকাল & ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, মেট্রোপলিটন ইউনিভার্সিটি – লিটারেচার রিভিউ, গবেষণাপত্রের শিরোনাম ও সারসংক্ষেপ প্রণয়ন এবং ভূমিকা অংশ রচনার কৌশল নিয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেন। এর ফলে অংশগ্রহণকারীরা পেপার রাইটিংয়ের প্রাথমিক দক্ষতা অর্জন করেন।

Manual4 Ad Code

চতুর্থ দিন: গবেষণা পদ্ধতি ও তথ্য সংগ্রহের উপর দ্বিখণ্ডিত আলোচনা হয়। এমডি. আমজাদ হোসেন,সহকারী অধ্যাপক, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, মেট্রোপলিটন ইউনিভার্সিটি – নন-টেক বিষয়ভিত্তিক গবেষণা নিয়ে প্রশিক্ষণ দেন, যার মধ্যে গুণগত ও পরিমাণগত গবেষণা, মিশ্র পদ্ধতি, জরিপ, সাক্ষাৎকার এবং পরীক্ষণমূলক পদ্ধতি অন্তর্ভুক্ত। অন্যদিকে, মোঃ সাদমান শাকিব, সিনিয়র লেকচারার, ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিকাল & ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, মেট্রোপলিটন ইউনিভার্সিটি – টেক-ভিত্তিক গবেষণার উপর ফোকাস করেন—সমস্যা নির্ধারণ থেকে শুরু করে পাইথনে ডেটা সংগ্রহ-প্রিপ্রসেসিং, এক্সপ্লোরেটরি অ্যানালিসিস, ফিচার ইঞ্জিনিয়ারিং, মেশিন লার্নিং মডেল উন্নয়ন, পারফরম্যান্স মূল্যায়ন, হাইপারপ্যারামিটার টিউনিং, ফলাফল ব্যাখ্যা, পুনরাবৃত্তি এবং স্পষ্ট ভিজ্যুয়ালাইজেশন।

Manual5 Ad Code

সমাপনী দিন: সাইদুর রহমান,সহযোগী অধ্যাপক, ডিপার্টমেন্ট অফ বিসনেস অ্যাডমিনিস্ট্রেশন, এবং প্রেসিডেন্ট, মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি – স্যারের নেতৃত্বে গবেষণার সমাপনী পর্যায় নিয়ে আলোচনা হয়। এতে ডেটা বিশ্লেষণের মূল বিষয়, এক্সেল, এসপিএসএস, পাইথন, এনভিভো ব্যবহার, ফলাফল ব্যাখ্যা, আলোচনা লেখা, সিদ্ধান্ত ও সুপারিশ, জেটেরো, প্লেজিয়ারিজম শনাক্তকরণ এবং এপিএ ও আইইইই ফরম্যাট অনুসরণের কৌশল তুলে ধরা হয়।

Manual4 Ad Code

প্রশিক্ষণ সমাপনীতে সমস্ত অংশগ্রহণকারী সফলভাবে তাদের সার্টিফিকেট লাভ করেছেন, যা তাদের অর্জিত দক্ষতার স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়েছে। এমইউআরএস-এর পক্ষ থেকে জানানো হয়েছে, “এই ওয়ার্কশপটি শিক্ষার্থীদের জন্য একটি ব্যাপক প্রশিক্ষণমূলক উদ্যোগ, যা গবেষণাগত ধারণা থেকে শুরু করে পদ্ধতি ও তথ্য বিশ্লেষণ পর্যন্ত সব গুরুত্বপূর্ণ দিক কভার করে। এটি শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি, নতুন জ্ঞান অর্জন এবং সৃজনশীল চিন্তাভাবনা উদ্দীপ্ত করার লক্ষ্যে আয়োজিত। আমরা আশা করি, এটি তাদের গবেষণার প্রতি আগ্রহ ও আত্মবিশ্বাস বাড়াবে। ”বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ মন্তব্য করেছেন, “এমইউআরএস-এর এই ওয়ার্কশপ নির্বাচিত বিষয়গুলোর মাধ্যমে শিক্ষার্থীদের বৈশ্বিক দৃষ্টিভঙ্গি, একাডেমিক দক্ষতা এবং গবেষণাগত সক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই মানসম্পন্ন প্রশিক্ষণ ভবিষ্যতে শিক্ষার্থীদের জাতীয়-আন্তর্জাতিক মঞ্চে সক্রিয় অংশগ্রহণ ও সৃজনশীল অবদান নিশ্চিত করবে।”

উল্লেখ্য, এই সাফল্যের পেছনে নেতৃত্বের ভূমিকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইমেরিটাস ড. তৌফিক রহমান চৌধুরী মহোদয়, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান তানভীর রহমান চৌধুরীর মহোদয়ের দূরদর্শী নেতৃত্ব, অনুপ্রেরণা ও সহায়তা গুরুত্বপূর্ণ। এছাড়াও এমইউআরএস-এর প্রেসিডেন্ট সহযোগী অধ্যাপক সাইদুর রহমান, শিক্ষকবৃন্দ এবং গবেষণা তত্ত্বাবধায়কদের একনিষ্ঠ দিকনির্দেশনা অপরিহার্য ছিল।

প্রসঙ্গত, এটি কেবল একটি ওয়ার্কশপ নয়, বরং শিক্ষার্থীদের গবেষণার সফলতার প্রথম ধাপ—যা তাদের দক্ষতা, সৃজনশীলতা এবং বৈজ্ঞানিক চিন্তাভাবনার শক্ত ভিত্তি প্রদান করে। এমইউআরএস ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ চালিয়ে যাওয়ার ব্যাপারে বদ্ধপরিকর।

Manual4 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com