• সিলেট, সন্ধ্যা ৬:৩২, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

পাঁচ বছর খুব অল্প সময়, কাজ শুরু করতে হবে: সিলেটে মন্ত্রী আরিফ

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৯, ২০২৬
পাঁচ বছর খুব অল্প সময়, কাজ শুরু করতে হবে: সিলেটে মন্ত্রী আরিফ

Manual1 Ad Code

পাঁচ বছর খুব অল্প সময়, কাজ শুরু করতে হবে: সিলেটে মন্ত্রী আরিফ

 

Manual1 Ad Code

অনলাইন ডেস্ক

 

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও সিলেট-৪ আসনের সংসদ সদস্য আরিফুল হক চৌধুরী বলেছেন, “এখন থেকেই আমাদের এলাকার জন্য কাজ শুরু করতে হবে। সময় খুব সীমিত, পাঁচ বছর খুব অল্প। দোয়া করবেন যেন সততা ও নিষ্ঠার সঙ্গে সবাইকে নিয়ে কাজ করতে পারি।”

মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জন্মভূমি সিলেটে ফিরে উপস্থিত জনতা ও সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে ঢাকা থেকে বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। এসময় বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী আরিফুল হক চৌধুরী মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন।

Manual3 Ad Code

নির্বাচনী এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “আমি প্রথমে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আমার আসনের ভোটাররা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করায় পুরস্কার হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে যে সম্মানিত করেছেন, তা সিলেটবাসী এবং আমার নির্বাচনী এলাকার জনগণের রায়ের প্রতি শ্রদ্ধার প্রকাশ।”

কারো প্রতি কোনো বিদ্বেষ না রাখার প্রত্যয় ব্যক্ত করে মন্ত্রী বলেন, “কারো প্রতি বৈরী মনোভাব না রেখে সবাইকে সঙ্গে নিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে চাই। আজ আমি আমার জন্মস্থান সিলেটে এসেছি। দিনটি আমার মায়ের সঙ্গে কাটাবো। পরে হযরত শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত করবো এবং পরদিন এলাকার জনগণের সঙ্গে সময় কাটাবো।”

সিলেটের উন্নয়নের বিষয়ে নিজের পরিকল্পনার কথা তুলে ধরে আরিফুল হক চৌধুরী বলেন, “আমি আসার সময় ঢাকার বিমানবন্দরে সেবা সেন্টারগুলো দেখেছি, সেটা আমাদের প্রবাসী অধ্যুষিত সিলেটে নেই। ইনশাআল্লাহ প্রবাসীদের প্রত্যাশা এবং জনগণের প্রত্যাশা পূরণ করতে সবাইকে নিয়ে কাজ করবো।”

Manual1 Ad Code

উন্নয়ন কর্মকাণ্ডের রোডম্যাপ সম্পর্কে তিনি বলেন, “আমরা ১৮০ দিনের কর্মপন্থা গ্রহণ করেছি। আমরা দীর্ঘদিন ধরে রাস্তাঘাট, বিমানসহ বিভিন্ন সমস্যা নিয়ে সকল সংসদ সদস্যরা বসবো।”

Manual3 Ad Code

কাউন্সিলর থেকে ধাপে ধাপে মেয়র, এরপর এমপি এবং বর্তমানে মন্ত্রী হওয়ার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, “এটা সব আল্লাহ রাব্বুল আলামীনের দয়া ও সিলেটবাসীর দোয়া এবং সহযোগিতায় সম্ভব হয়েছে। আমি আশা করবো আগামী দিনেও আপনারা এই দেশের উন্নয়নে, জনগণের উন্নয়নে আমাদের সাথে কাজ করবেন।”

নবনিযুক্ত মন্ত্রী হিসেবে এটি আরিফুল হক চৌধুরীর প্রথম জেলা সফর। চার দিনের এই সফরে তিনি তার রাজনৈতিক গুরু ও আধ্যাত্মিক পথপ্রদর্শকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার দুপুরে তিনি বিমানবন্দর থেকে সরাসরি সিলেট সার্কিট হাউসে যাবেন। এদিন তার কোনো আনুষ্ঠানিক কর্মসূচি রাখা হয়নি।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে তিনি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত ও জুমার নামাজ আদায় করবেন। বিকেলে দক্ষিণ সুরমা বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে অংশগ্রহণ করবেন।

সফরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে শনিবার তিনি মৌলভীবাজারে যাবেন। সেখানে তিনি সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী মরহুম এম. সাইফুর রহমানের কবর জিয়ারত করবেন। উল্লেখ্য, রাজনৈতিক জীবনের শুরুতে এম. সাইফুর রহমানের কাছ থেকেই আরিফুল হক চৌধুরী রাজনীতি ও উন্নয়নের শিক্ষা গ্রহণ করেছিলেন। একই দিন তিনি বরুণা মাদ্রাসা পরিদর্শন এবং বরুণার পীর সাহেব রশীদুর রহমান ফারুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পারিবারিক কবরস্থানে দাদা-দাদীর কবর জিয়ারত শেষে কমলগঞ্জ হয়ে সিলেটে নিজ বাসভবনে ফিরবেন।

সফরের শেষ দিন রোববার তিনি তার নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায় দিনব্যাপী সফর করবেন। এসময় সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজনের সঙ্গে মতবিনিময় করবেন। একই দিন সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি ঢাকায় ফিরবেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com