• সিলেট, দুপুর ১২:০৬, ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ফের ভূমিকম্পে কাঁপল দেশ

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২০, ২০২৬
ফের ভূমিকম্পে কাঁপল দেশ

Manual1 Ad Code

ফের ভূমিকম্পে কাঁপল দেশ

নিউজ ডেস্ক

সিলেটের রেশ কাটতে না কাটতেই আবারও ভূমিকম্পে কেঁপে উঠল দেশের বিশাল এক অঞ্চল।

Manual2 Ad Code

 

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ২৯ মিনিটে এই মৃদু কম্পন অনুভূত হয়।

Manual7 Ad Code

আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৬, যার উৎপত্তিস্থল ছিল নেত্রকোনা জেলার গারো পাহাড় এলাকা।

 

Manual4 Ad Code

সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানার সই করা প্রতিবেদনে জানানো হয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ঢাকার আগারগাঁও কেন্দ্র থেকে ১২৮ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে। নেত্রকোনার দুর্গাপুর ও গারো পাহাড় সীমান্ত এলাকায় ভূ-পৃষ্ঠের গভীরে এই কম্পনের সৃষ্টি হয়। ৩.৬ মাত্রার এই ভূমিকম্পটি ‘মৃদু’ হলেও এর বিস্তৃতি ছিল বেশ লক্ষণীয়।

Manual7 Ad Code

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরেও ছাতক উপজেলায় ৪.১ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। পরপর দুদিন দেশের উত্তর-পূর্বাঞ্চলে এই কম্পনের ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে এখন পর্যন্ত এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com