• সিলেট, রাত ২:০৪, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

অভিযানে আ ট ক -৯

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২২, ২০২৬
অভিযানে আ ট ক -৯

Manual6 Ad Code

অভিযানে আটক ৯

Manual8 Ad Code

অনলাইন ডেস্ক : সিলেটের সীমান্তবর্তী পর্যটন এলাকা জাফলংয়ে এ অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযানে ৯ জনকে আটক করা হয়েছে। এ সময় প্রায় ৫৫ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে।

 

রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত গোয়াইনঘাট উপজেলার জাফলং, জুমপাড়া ও বল্লাঘাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়। তাৎক্ষনিকভাবে আটককৃতদের নাম জানা পরিচয় জানা যায়নি।

Manual3 Ad Code

সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত আনুমানিক ৮০ থেকে ৯০টি বারকি নৌকা এবং ১৫টি ইঞ্জিনচালিত নৌকা বিনষ্ট করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক। এসময় সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ওসি (তদন্ত)সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। পাশাপাশি সীমান্ত নিরাপত্তা বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরাও অভিযানে অংশ নেন।

Manual1 Ad Code

টাস্কফোর্সের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ ও নদী রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। একই সঙ্গে এ কাজে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে প্রশাসন।

Manual2 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com