• সিলেট, বিকাল ৫:৪৪, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে পোলট্রি ব্যবসায়ীকে জ*রি*মা*না, কাঁচাবাজারে সতর্কতা

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০২৬
সিলেটে পোলট্রি ব্যবসায়ীকে জ*রি*মা*না, কাঁচাবাজারে সতর্কতা

Manual8 Ad Code

সিলেটে পোলট্রি ব্যবসায়ীকে জ*রি*মা*না, কাঁচাবাজারে সতর্কতা

নিজস্ব প্রতিবেদক

 

সিলেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে মাঠে কাজ করছে প্রশাসন। তারা মুরগীর দোকানকে পাঁচ হাজার টাকা জরিমানার পাশাপাশি সবজিওয়ালাদের সতর্ক করেছে।

Manual4 Ad Code

 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে সিলেটের বন্দরবাজার এলাকার লালদিঘীরপাড় হকার্স মার্কেটে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। সিলেটের জেলা প্রশাসন, ভোক্তা অধিকার অধিদপ্তর ও র‌্যাব-৯ এ অভিযান চালায়।

 

অভিযানের সময় কাঁচাবাজারগুলোতে দ্রুত তরকারির দাম অর্ধেকে নেমে আসে বলে জানিয়েছেন কয়েকজন প্রত্যক্ষদর্শী ক্রেতা।

 

তারা জানান, এর আগে থেকে তরিকারি থেকে অতিরিক্ত দাম আদায় করা হচ্ছিল। তবে হঠাৎ সেখানে প্রশাসনের লোকজনকে দেখার সাথে সাথেই দ্রুত বিভিন্ন পণ্যের দাম প্রায় অর্ধেকে নেমে আসে।

Manual2 Ad Code

 

এসময় ১২০ টাকা হালির বড় লেবু ৭০ থেকে ৮০ টাকা বিক্রি শুরু হয়।

 

 

Manual8 Ad Code

অভিযানকালে একটি পোল্ট্রি মোরগের দোকানকে নির্ধারিত দামের অতিরিক্ত মূল্য আদায়ের অপরাধে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

 

Manual5 Ad Code

ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর সিলেটের বিভাগীয় উপপরিচালক মো. আরিফ মুর্শেদ মিশু জানান, এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। আমরা পণ্যে দাম নিয়ন্ত্রণে রাখতে তৎপর।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com