• সিলেট, বিকাল ৫:২৩, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০২৬
মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

Manual3 Ad Code

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

অনলাইন ডেস্ক

 

Manual5 Ad Code

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করেছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

Manual6 Ad Code

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রেজারার প্রফেসর ড. মো. তাহের বিল্লাল খলিফা। আলোচনায় অংশগ্রহণ করেন প্রফেসর ড. মো. নজরুল হক চৌধুরী (ডিন, স্কুল অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি), প্রফেসর শেখ আশরাফুর রহমান (ডিন, স্কুল অব ল), প্রফেসর ড. মো. মাসুদ রানা (ডিন, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্স) এবং অনিক বিশ্বাস (এসোসিয়েট প্রফেসর ও ভারপ্রাপ্ত ডিন, স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস)।

Manual1 Ad Code

অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন ড. মোহাম্মদ মোস্তাক আহমেদ (এসোসিয়েট প্রফেসর, বাংলা বিভাগ)। তিনি ভাষা শহীদদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরে মাতৃভাষার সঠিক চর্চা ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

পরে দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের ইমাম হাফেজ ইসমাইল হেসেন।

এদিকে, ২১ ফেব্রুয়ারি সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. ইশরাত ইবনে ইসমাইল, প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) খন্দকার মকসুদ আহমদ, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Manual2 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com