• সিলেট, রাত ১২:৫২, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে পিকআপের ধা*ক্কা*য় প্রাণ গেল কলেজছাত্রের

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৪, ২০২৬
সিলেটে পিকআপের ধা*ক্কা*য় প্রাণ গেল কলেজছাত্রের

Manual7 Ad Code

সিলেটে পিকআপের ধা*ক্কা*য় প্রাণ গেল কলেজছাত্রের

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক

সিলেটে চোরাকারবারিদের মহিষবোঝাই পিকআপের ধাক্কায় এক কলেজছাত্র নিহত হয়েছেন। গত সোমবার রাত পৌণে ৯টার দিকে গোয়াইনঘাট উপজেলার গোয়াইনঘাট-সারিঘাট সড়কের পুকাশ স্কুল এন্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

Manual6 Ad Code

নিহত জসিম উদ্দিন (১৮) গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের ঘোষগ্রামের আব্দুল হকের ছেলে ও গোয়াইনঘাট সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার রাতে জসিম উদ্দিনসহ ৩ জন মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এসময় ভারতীয় চোরাই মহিষবোঝাই একটি পিকআপ তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে জসিম উদ্দিন মারা যান এবং মোটরসাইকেলের অপর দুই আরোহী গুরুতর আহত হন। তাদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual2 Ad Code

গোয়াইনঘাট থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, ঘাতক পিকআপটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Manual4 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com