• সিলেট, সকাল ৮:৩৮, ১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শাবির নতুন ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক সাইফুল

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৪, ২০২৬
শাবির নতুন ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক সাইফুল

Manual3 Ad Code

শাবির নতুন ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক সাইফুল

Manual2 Ad Code

শাবিপ্রবি প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নতুন ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম।

Manual7 Ad Code

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কালাম আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।

অফিস আদেশে বলা হয়, গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক পদে নিয়োগ প্রদান করা হলো। তিনি বিধিমোতাবেক ভাতাদি ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। পাশাপাশি অফিস আদেশে অধ্যাপক ড. এছাক মিয়াকে ধন্যবাদজ্ঞাপনসহ তার দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়।

Manual5 Ad Code

এ বিষয়ে অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘ছাত্রদের কল্যাণে কাজ করতে পারার সুযোগ তৈরি হওয়ায় খুবই ভালো লাগছে। ছাত্রদের জন্য বিধি মোতাবেক আমার পক্ষে যা কিছু করা সম্ভব আমি সবকিছু করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেক্ষেত্রে সকল পক্ষের আন্তরিক সহযোগিতা কামনা করছি।’

Manual6 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com