• সিলেট, সন্ধ্যা ৭:০৭, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

এয়ারগানের খনি মৌলভীবাজার, উদ্ধার আরও ৫টি

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৪, ২০২৬
এয়ারগানের খনি মৌলভীবাজার, উদ্ধার আরও ৫টি

Manual6 Ad Code

এয়ারগানের খনি মৌলভীবাজার, উদ্ধার আরও ৫টি

নিজস্ব প্রতিবেদক

সিলেটের মৌলভীবাজারে অভিযান চালিয়ে ৫টি এয়াগান উদ্ধার করেছে র‌্যাব-৯। এর আগেও বিভিন্ন সময়ে মৌলভীবাজারের বিভিন্ন ঝোপঝাড় থেকে অনেক এয়ারগান উদ্ধার করা হয়।

Manual3 Ad Code

 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাবের গণমাধ্যম শাখা।

 

তারা জানায়, সোমবার রাত ১০টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মৌলভীবাজার শ্রীমঙ্গল থানাধীন ভূনবীর রাজপাড়া এলাকার বাঁশ বাগানের ভিতর থেকে একটি প্লাস্টিকের বস্তায় পরিত্যক্ত অবস্থায় ৫টি এয়ারগান উদ্ধার করা হয়েছে।

Manual8 Ad Code

 

তবে এর সাথে সংশ্লিষ্ট কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

Manual6 Ad Code

 

এ ব্যাপারে একটি জিডি দায়ের করে উদ্ধারকৃত এয়ারগানগুলো শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‌্যাবের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

Manual5 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com