• সিলেট, রাত ৩:২৫, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বিশ্বনাথে ‘রাজার খাল’র পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি লুনা

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৪, ২০২৬
বিশ্বনাথে ‘রাজার খাল’র পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি লুনা

Manual4 Ad Code

বিশ্বনাথে ‘রাজার খাল’র পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি লুনা

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক

Manual5 Ad Code

সিলেট-২ আসনের নব-নির্বাচিত এমপি ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে হলে কৃষি উৎপাদন বাড়ানোর কোনো বিকল্প নেই। আর সেই লক্ষ্যেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি শুরু করে ছিলেন। কিন্তু ক্ষমতার পালাবদলে সেই মহৎ উদ্যোগ থেমে যায়। ফলে আমাদের খাল-নদী ভরাট ও দখল হয়েছে। কমেছে পানির প্রবাহ। আমাদের নদী-খালগুলো দখল ও দূষণে কৃষি ও পরিবেশ দু’টুই চরম ক্ষতিগ্রস্ত হয়েছে। অথচ খালগুলো পুনঃখনন করা হলে সারা বছরই পানি সংরক্ষণ সম্ভব, অনাবাদি জমি চাষের আওতায় আসবে, কৃষক ফিরে পাবে তার স্বপ্ন।

Manual8 Ad Code

তিনি মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলার দশঘর ইউনিয়নের রাজার খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

তিনি আরোও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী ইশতেহারে খাল পুনঃখনন কাজকে অগ্রাধিকার দিয়েছেন। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, এটি গ্রামীণ অর্থনীতিকে পুনঃর্জাগরণের আন্দোলন। খাল বাঁচলে কৃষি বাঁচবে, আর কৃষি বাঁচলে দেশ এগিয়ে যাবে।’

Manual1 Ad Code

উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবীর সভাপতিত্বে খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএডিসি সেচ বিভাগের প্রকল্প পরিচালক প্রণজিত কুমার দেব, বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, সাংগঠনিক সম্পাদক ও দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান।

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন বিএডিসি সেচ বিভাগ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com