• সিলেট, রাত ১:৩৭, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সিসিক’র গাড়ির ধাক্কায় ভেঙে গেল সুরমাপারের রেলিং

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৪, ২০২৬
সিসিক’র গাড়ির ধাক্কায় ভেঙে গেল সুরমাপারের রেলিং

Manual3 Ad Code

সিসিক’র গাড়ির ধাক্কায় ভেঙে গেল সুরমাপারের রেলিং

নিজস্ব প্রতিবেদক

সিলেট সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় ভেঙে গেছে সুরমাপারের পিলার ও রেলিং। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে কিনব্রিজের উত্তরপ্রান্তে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট সিটি করপোরেশনের পরিবহন শাখার একটি ময়লার গাড়ি কিনব্রিজের উত্তরপ্রান্তে পার্কিংয়ের সময় নিয়ন্ত্রণ হারিয়ে সৌন্দর্যবর্ধনের জন্য স্থাপিত পিলার ও লোহার রেলিং পাইপে আঘাত করে। এতে পিলারের একটি অংশ ভেঙে গেছে এবং রেলিংয়ের পাইপও বেঁকে গেছে।

সিলেট মহানগরীর কিনব্রিজের উত্তরপ্রান্তে বেশ কয়েক বছর আগে সৌন্দর্য বর্ধন করা হয়। স্থাপন করা হয় রেলিং। নগরবাসীর অবসর কাটানোর জন্য সুরমাপারের এই জায়গাটি বেশ উপযুক্ত। প্রতিদিন বিকাল থেকে গভীর রাত পর্যন্ত এখানে বসে অবসর সময়টা উপভোগক করেন প্রায় সব বয়সের নারী-পুরুষ।

সম্প্রতি ব্রিজের নিচের অংশে সিলেট সিটি করপোরেশনের পরিবহন শাখার গাড়ি রাখা শুরু হয়। এতে এই এলাকার পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। বিষয়টি অনেকেই দৃষ্টিকটু বলে মনে করছেন। এতে সরকারি সম্পদেরও ক্ষতি হচ্ছে।

Manual1 Ad Code

এ বিষয়ে জানতে সিটি করপোরেশনের পরিবহন শাখার প্রকৌশলী মোহাম্মদ উল্লাহর মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।

Manual6 Ad Code

 

Manual3 Ad Code

অন্যদিকে পরিবহন শাখার সহকারী প্রকৌশলী হোসেন আল রাদী বলেন, বিষয়টি ডাম্প-ট্রাক সংশ্লিষ্ট হওয়ায় তার জানা নেই। তিনি সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।

এ ঘটনাকে কেন্দ্র করে দায়িত্বরত কর্মকর্তাদের মধ্যে সমন্বয়হীনতার বিষয়টিও খুব চোখে পড়ছে। একেক কর্মকর্তা একেক ধরনের বক্তব্য দেওয়ায় স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে চরম অসন্তোষ।

তবে সিলেট সিটি করপোরেশনের অপর একটি সূত্র জানিয়েছে, এ ব্যাপারে তারা খোঁজ-খবর নিচ্ছেন।

Manual5 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com