• সিলেট, রাত ১২:৫৪, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

কুশিয়ারায় কয়েকটি বসতবাড়ি বিলীন, খবর শুনে মধ্যরাতেই ছুটে গেলেন এমপি এমরান চৌধুরী

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৫, ২০২৬
কুশিয়ারায় কয়েকটি বসতবাড়ি বিলীন, খবর শুনে মধ্যরাতেই ছুটে গেলেন এমপি এমরান চৌধুরী

Manual6 Ad Code

কুশিয়ারায় কয়েকটি বসতবাড়ি বিলীন, খবর শুনে মধ্যরাতেই ছুটে গেলেন এমপি এমরান চৌধুরী

প্রেস বিজ্ঞপ্তি

 

গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের মিরগঞ্জ বাজার এলাকায় কুশিয়ারা নদীপাড়ের ভাঙনে কয়েকটি বসতবাড়ি বিলীন হওয়ার ঘটনায় মধ্যরাতে সেখানে ছুটে গেলেন সিলেট-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

Manual4 Ad Code

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে তিনি ঘটনাস্থলে যান এবং তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অস্থায়ীভাবে পুনর্বাসনের ব্যবস্থা করেন। এছাড়া বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঘটনাস্থলে পরিদর্শন করে স্থায়ী সমস্যা সমাধানের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন এমপি এমরান আহমদ চৌধুরী।

Manual4 Ad Code

এর আগে মঙ্গলবার বিকালে মিরগঞ্জ বাজার এলাকার কুশিয়ারাপাড়ের ফতেহপুর গ্রামের আবুল, আবুল খায়ের, আব্দুল, হারুন ও সুফিয়া খাতুনসহ কয়েকজনের বসত-ভিটা নদীগর্ভে বিলীন হয়ে যায়।

ভুক্তভোগিরা জানান, জোহরের পর থেকে নদীর স্রোত বাড়তে শুরু করে এবং ফাটল দেখা দেয়। পরে বিকাল ৩টার দিকে ধীরে ধীরে তাদের ঘরবাড়ি ভেঙে নদীতে বিলীন হয়ে যায়। এসময় স্থানীয় মসজিদের মাইকে উদ্ধার আহ্বান জানালে স্থানীয়রা এগিয়ে আসেন এবং এসব পরিবারের সদস্যদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।

এদিকে, ঘটনার পর সময় ক্ষেপন না করেই ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন সিলেট-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাড. এমরান আহমদ চৌধুরী। তিনি মঙ্গলবার রাত ১১টার দিকে সেখানে ছুটে যান এবং স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন।

Manual2 Ad Code

এসময় তিনি বলেন, বুধবার দিনেরবেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী ও প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে পরিদর্শন করবেন। তবে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্তদের অস্থায়ী পুনর্বাসন, সরকারিভাবে সহযোগিতা এবং পবিত্র রমজানের বাকি দিনগুলোর খাদ্যপণ্যের ব্যবস্থা করা হচ্ছে।

এদিকে, তড়িৎ কর্মতৎপরতায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো ও তাদের পুনর্বাসনে পদক্ষেপ গ্রহণ করায় প্রশংসায় ভাসছেন গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের নতুন এমপি এমরান আহমদ চৌধুরী।

মঙ্গলবার রাতের বৈঠকে উপস্থিত অনেকেই বক্তব্য দিতে গিয়ে বলেন- স্বাধীনতার পর থেকে সিলেট-৬ আসনের মানুষ এমন এমপিকে দেখলেন, যিনি দ্রুততম সময়ের মধ্যেই ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন। অথচ বিগত সময়গুলোতে নির্বাচিত জনপ্রতিনিধিদের অনেক খোঁজ করেও মানুষের দুঃসময়ে পাওয়া যেতো না।

নবনির্বাচিত এমপির প্রতি গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের নদীগুলোর তাণ্ডব স্থায়ীভাবে থামাতে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানান উপস্থিত জনতা।

Manual6 Ad Code

বৈঠকে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ছালিক আহমদ চৌধুরী ও বদরুল আলম, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, সহসভাপতি ও লক্ষণাবন্ধ ইউপি সদস্য কফিল উদ্দিন, সহসভাপতি গোলাম কিবরিয়া, ভাদেশ্বর কুশিয়ারা মেডিকেল ক্লিনিকের এমডি জেড রহমান জুনু, উপজেলা বিএনপির সহদপ্তর সম্পাদক আজিজুর রহমান খান, ভাদেশ্বর ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান ও ৫নং ওয়ার্ড সদস্য মুহিদুজ্জামান লাভলু, শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি সোহরাব আলী, ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সহসাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজাই, স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক তানজিম আহাদ, গোলাপগঞ্জ যুবদলের সদস্য রেজাউল করিম রেজা, বিশিষ্ট ব্যবসায়ী বেলাল উদ্দিন, সাংবাদিক সম্পাদক শেখ মিলাদ হোসেন, ভাদেশ্বর ছাত্রদলের সভাপতি হুসাম উদ্দিন, উপজেলা শ্রমিক দলের যুগ্ম-সম্পাদক আনুর মিয়া, ভাদেশ্বর ইউনিয়ন যুবদলের আহবায়ক কমিটি সদস্য শাহিন আহমদ প্রমুখ।

এছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সর্বসাধারণ উপস্থিত ছিলেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com