• সিলেট, সন্ধ্যা ৬:৫১, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি কোম্পানীগঞ্জের শফিকুল ইসলাম

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৫, ২০২৬
সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি কোম্পানীগঞ্জের শফিকুল ইসলাম

Manual3 Ad Code

সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি কোম্পানীগঞ্জের শফিকুল ইসলাম

Manual8 Ad Code

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

সিলেট জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুরস্কৃত হয়েছেন কোম্পানীগঞ্জ থানার শফিকুল ইসলাম খান। তিনি সকল ক্যাটাগরীতে শ্রেষ্ঠত্ব অর্জনের মাধ্যমে এই পুরষ্কারের জন্য মনোনীত হন।

Manual5 Ad Code

বুধবার সকাল ১০টায় সিলেট পুলিশ লাইন্সের মাসিক কল্যাণ সভায় তাকে এই পুরস্কৃত করা হয়। এদিন বিভিন্ন উদ্ধার, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার, মামলা নিষ্পত্তিসহ অন্যান্য ভাল কাজের জন্য শ্রেষ্ঠ এসআই এর পুরষ্কার পান কোম্পানীগঞ্জ থানার এসআই আমিরুল ইসলাম। এবং বিভিন্ন উদ্ধার, ওয়ারেন্ট তামিল জিডি নিষ্পত্তিসহ ভালো কাজের জন্য শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হোন কোম্পানীগঞ্জ থানার এএসআই নোমান মিয়া।

পুরষ্কার প্রদানের সময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা পুলিশ সুপার কাজী আখতার ‍উল আলম, অতিরিক্ত ‍পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রাসেলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), ডি,এম, হাসিবুল বেনজির, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আশরাফুজ্জামান, (পিপিএম-সেবা) প্রমুখ।

Manual1 Ad Code

জানা যায়, সিলেট জেলা পুলিশের কার্যক্রম গতিশীল ও অক্ষুন্ন রাখার লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে গ্রেফতারী পরোয়ানা তামিল/নিষ্পত্তি, মামলা তদন্ত নিষ্পত্তি, মাদক, অস্ত্র ও অন্যান্য উদ্ধার সহ বিবিধ পারফরমেন্স, কু-লেস মামলার তথ্য উদঘাটন ও দাপ্তরিক কাজ সন্তোষজনক হওয়ায় জানুয়ারি মাসের পার্ফরমেন্স বিবেচনায় মাসিক কল্যাণ সভায় কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খানকে পুরষ্কৃত করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান পুরষ্কার প্রাপ্তির অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, যে কোন পুরষ্কারই কাজের গতি বাড়িয়ে দেয়। আমার কাজের মূল্যায়ন করায় ডিআইজি স্যার, এসপি স্যার সহ সকল উর্ধ্বতন অফিসারদের প্রতি কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতে এরচেয়েও ভালো কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

Manual8 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com