• সিলেট, দুপুর ১২:১৭, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছাত্রদল নেতার উদ্যোগে শাবিতে ইফতার মাহফিল

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৫, ২০২৬
ছাত্রদল নেতার উদ্যোগে শাবিতে ইফতার মাহফিল

Manual6 Ad Code

ছাত্রদল নেতার উদ্যোগে শাবিতে ইফতার মাহফিল

Manual8 Ad Code

শাবি প্রতিনিধি

Manual2 Ad Code

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সোহাগের তত্ত্বাবধানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) শাহপরাণ হলের বি ব্লকের এক্সটেনশনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন- সহ-সভাপতি শাহ পরান, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ বিল্লাহ, আফফান, মো. মোস্তাকিন ইসলাম ও হারুন অর রশিদ রাসেল।

এ ছাড়াও উপস্থিত ছিলেন- সহ-সাধারণ সম্পাদক কামরুল হাসান, সহ-সমাজসেবা সম্পাদক আশিকুর রহমান মারুফ, প্রচার সম্পাদক মকবুল হোসেন ও সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পাদক মো. শাহাদাত হোসেন।

Manual8 Ad Code

ইফতার মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয়। শেষে উপস্থিত সবার মধ্যে ইফতার বিতরণ করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।

ছাত্রদল নেতা মো. সোহাগ তাঁর বক্তব্যে বলেন, ‘পবিত্র রমজান মাস আমাদের আত্মশুদ্ধি, সংযম ও ত্যাগের শিক্ষা দেয়। এই পবিত্র মাসে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর রুহের মাগফেরাত কামনা করছি। তাঁদের নেতৃত্ব ও আদর্শ আমাদের অনুপ্রেরণার উৎস। একই সঙ্গে আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি, যেন তিনি দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ভ‚মিকা রাখতে পারেন।’

তিনি আরও বলেন, ‘ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের ন্যায্য দাবি, গণতান্ত্রিক মূল্যবোধ এবং দেশের সার্বিক উন্নয়নের পক্ষে কাজ করে যাবে। আমরা ক্যাম্পাসে শান্তি, সহাবস্থান ও ইতিবাচক রাজনীতির চর্চা অব্যাহত রাখতে বদ্ধপরিকর।’

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com