• সিলেট, সন্ধ্যা ৬:০৫, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সীমান্তের কাছে থেকে উচ্চ ক্ষমতার বি স্ফো র ক উ দ্ধা র

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৭, ২০২৬
সীমান্তের কাছে থেকে উচ্চ ক্ষমতার বি স্ফো র ক উ দ্ধা র

Manual1 Ad Code

সীমান্তের কাছে থেকে উচ্চ ক্ষমতার বি স্ফো র ক উ দ্ধা র

নিজস্ব প্রতিবেদক

Manual2 Ad Code

সিলেটের জৈন্তাপুরে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযানে বিপুল পরিমাণ উচ্চ ক্ষমতার বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল তিনটার দিকে জৈন্তাপুর উপজেলার ২ নম্বর ইউনিয়নের বাংলা বাজার এলাকার একটি যাত্রীছাউনিতে তল্লাশি চালানো হয়। এটি সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় দুই কিলোমিটার ভেতরে।

Manual6 Ad Code

তল্লাশিতে একটি পরিত্যক্ত ব্যাগ থেকে ৬০টি পাওয়ার জেল, ২৮টি ইলেকট্রিক ডেটোনেটর এবং ১৬টি ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়।

বিজিবি কর্মকর্তারা জানান, নাশকতার উদ্দেশ্যে এসব বিস্ফোরক চোরাচালানের মাধ্যমে আনা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। উদ্ধার হওয়া বিস্ফোরকের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Manual8 Ad Code

জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ জুবায়ের আনোয়ার বলেন, সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও বিস্ফোরকসহ সব ধরনের চোরাচালান রোধে অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

Manual6 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com