• সিলেট, সন্ধ্যা ৬:৫৭, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

পুকুরপাড় থেকে র‌্যাবের হাতে পাকড়াও জীবন মিয়া

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৭, ২০২৬
পুকুরপাড় থেকে র‌্যাবের হাতে পাকড়াও জীবন মিয়া

Manual4 Ad Code

পুকুরপাড় থেকে র‌্যাবের হাতে পাকড়াও জীবন মিয়া

নিজস্ব প্রতিবেদক

Manual1 Ad Code

রাত তখন সাড়ে ১০টা। র‌্যাব-৯ সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্পে খবর আসে দোয়ারাবাজারের বাংলাবাজার ইউনিয়নের মওলারপাড় এলাকার জীবন মিয়ার বাড়ির পুকুরপাড়ে মাদকদ্রব্য কেনাবেঁচার উদ্দেশ্যে কিছু লোক জড়ো হয়েছেন।

তারা দ্রুত অভিযান চালিয়ে জীবন মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত পৌণে ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

Manual1 Ad Code

জীবন মিয়া (৪৫) মওলারপাড় গ্রামের মৃত অহেদ আলীর ছেলে।

Manual5 Ad Code

এসময় তার হেফাজত থেকে ৭২ বোতল বিদেশী মদ জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জীবন মিয়া স্বীকার করেছেন যে, সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে তিনি দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে পাঠান।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ তাকে দোয়ারাবাজার থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

Manual1 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com