• সিলেট, রাত ২:৩০, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে মশক নিধন শুরু, সহযোগিতা চাইলেন কাইয়ুম চৌধুরী

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৮, ২০২৬
সিলেটে মশক নিধন শুরু, সহযোগিতা চাইলেন কাইয়ুম চৌধুরী

Manual6 Ad Code

সিলেটে মশক নিধন শুরু, সহযোগিতা চাইলেন কাইয়ুম চৌধুরী

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক

সিলেট সিটি কর্পোরেশনের ৮টি ওয়ার্ডে একযোগে বিশেষ মশক নিধন অভিযান শুরু করেছে সিলেট সিটি কর্পোরেশন।

 

সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় নগরীর নয়াসড়কে বিশেষ মশক নিধন অভিযান উদ্বোধন করেন।

 

এ সময় আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, দেশবাসী ভোট দিয়ে বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে সিলেট নগরবাসীর সেবা করার দায়িত্ব দিয়েছেন। আমি এই দায়িত্ব যথাযথভাবে পালন করতে চাই। পরিষ্কার-পরিচ্ছন্ন সুন্দর একটি নগরী গড়তে আমি মশক নিধনে বিশেষ গুরুত্ব দিচ্ছি। কারণ এই নগরীর মানুষ মশার কামড়ে অতিষ্ঠ। আমি এই যন্ত্রণা থেকে নগরবাসীকে স্বস্তি দিতে চাই। তাই আমি দায়িত্ব নিয়ে তিন দিনের মাথায় মশক নিধন অভিযান শুরু করেছি।

Manual8 Ad Code

 

সুন্দর নগর গড়তে সবার সহযোগিতা চেয়ে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সবার সহযোগিতা ছাড়া কোনোভাবেই সুন্দর নগর গড়া সম্ভব নয়। নগরবাসী রাস্তা ও ড্রেনে ময়লা আবর্জনা ফেললে সিটি কর্পোরেশন চাইলেও নগর পরিষ্কার রাখতে পারবে না। তাই আমার অনুরোধ আপনারা যথাস্থানে ময়লা ফেলবেন। সিটি কর্পোরেশন ময়লা সংগ্রহ করে নিয়ে যাবে।

 

 

Manual3 Ad Code

রাস্তায় ময়লা না ফেলতে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনারা একটি ডাস্টবিনে আবর্জনা ফেলবেন। পরে সেগুলো সিটি কর্পোরেশনের গাড়িতে তুলে দেবেন।

 

Manual7 Ad Code

প্রসঙ্গত, আব্দুল কাইয়ুম চৌধুরী গত ২৫ ফেব্রুয়ারি সিলেট সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর সিলেট নগরীর মশক নিধনে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেন। প্রশাসকের নির্দেশে সিটি কর্পোরেশনের জনস্বাস্থ্য বিভাগ আজ থেকে নগর নগরীর ১, ২, ৪, ১৪, ১৫, ১৬, ১৭ ও ১৮ নম্বর অভিযান শুরু করেছে। পর্যায়ক্রমে সিলেট নগরীর সব ওয়ার্ডে এই অভিযান পরিচালিত হবে। এই অভিযান অব্যাহত থাকবে।

 

মশক নিধন অভিযানের উদ্বোধন অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, প্রধান প্রকৌশলী মো. আলী আকবর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, জনসংযোগ কর্মকর্তা (অ.দা.) নেহার রঞ্জন পুরকায়স্থ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com