• সিলেট, রাত ১০:৫৭, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট মহানগরী থেকে গ্রে*প্তা*র-৩

admin
প্রকাশিত মার্চ ১, ২০২৬
সিলেট মহানগরী থেকে গ্রে*প্তা*র-৩

Manual8 Ad Code

সিলেট মহানগরী থেকে গ্রে*প্তা*র-৩

নিজস্ব প্রতিবেদক

সিলেট মহানগরীর কোতোয়ালী থানাধীন পৃথক দুটি এলাকা থেকে মোট ৩ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের অভিযোগ, তারা সবাই পেশাদার মাদক ব্যবসায়ী।

 

Manual1 Ad Code

রবিবার (১ মার্চ) বিকালে গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছে সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে লালাদিঘীরপাড় পশ্চিমপাড়াস্থ মো. সাদ উদ্দিনের বাসার সামনা থেকে ১ জন ও বন্দরবাজারের মহাজনপট্টি থেকে দুইজনকে আটক করা হয়।

 

Manual7 Ad Code

রাত সাড়ে ১০টার দিকে লালাদিঘীরপাড় থেকে আটক করা হয় নগরীর মুন্সিপাড়া এলাকার নাসির উদ্দিন ও মনিরা বেগম মনির ছেলে আব্দুল মমিন তিহাম (২৬)। এ সময় তার হেফাজত থেকে ১০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

Manual1 Ad Code

 

Manual5 Ad Code

এদিকে রবিবার (১ মার্চ, শনিবার দিবাগত) রাত সোয়া ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর বন্দরবাজারস্থ মহাজনপট্টি থেকে ১৪ পিস ইয়াবাসহ তারেক আহমদ (২২) ও মো. নাজিম (২৪) নামের দুই ব্যক্তিকে আটক করে কোতোয়ালী থানার বন্দরবাজার ফাঁড়ির একদল সদস্য।

 

 

তারেক সুনামগঞ্জের ছাতক থানার কৈতক এলাকার হোসেন আহমদ ও রাজনা বেগমের ছেলে। তিনি বর্তমানে এয়ারপোর্ট থানার আম্বরখানা হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা। আর নাজিম চট্টগ্রামের জোরারগঞ্জ থানার মধ্য সোনারপাহাড় এলাকার উকিল ভুইয়া ও গুলবানুর ছেলে। তিনি বর্তমানে কালিঘাট বড়গদি চাউলের দোকানে থাকেন।

 

তাদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (২/১/৩/২৬) দায়ের করে তিনজনকে আদালতে সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com