হ ত্যা মা ম লা র প্রধান আ সা মি বশর গ্রে ফ তা র
নিজস্ব প্রতিবেদক
সিলেটে র্যাবের একটি দল অভিযান চালিয়ে নবীগঞ্জ থানাধীন কালিয়ারভাংগা ইউনিয়নের কালিয়াভাংগা এলাকা থেকে সিএনজি অটোরিকশা চালক মামুন মিয়া হত্যা মামলার প্রধান আসামি বশর উদ্দিনকে গ্রেফতার করেছে।
রবিবার (১ মার্চ) ভোরে র্যাব-৯ এর সিপিসি ৩ এর একটি দল এ অভিযান পরিচালনা করে। রবিবার দুপুরে গ্রেফতারকৃত বশর উদ্দিনকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
গ্রেফতারকৃত বশর উদ্দিন (২৪) হবিগঞ্জ জেলার বাহুবল থানাধীন আব্দা কামাল গ্রামের মৃত সমর উদ্দিনের ছেলে।
র্যাব জানায়, নিহত মামুন মিয়া পেশায় সিএনজি অটোরিকশা চালক। তিনি হবিগঞ্জ জেলার বাহুবল থানাধীন হিলালপুর এলাকার বাসিন্দা। গত ৭ ফেব্রুয়ারি রাতে বশর উদ্দিন নিহত মামুন মিয়ার সিএনজি ভাড়া করে তার বাড়িতে নিয়ে যান। পরে সিএনজি অটোরিকশা ভাড়া ঘর থেকে নিয়ে আসার কথা বলে না আসায় ১ ঘণ্টা পর নিহত মামুন মিয়া বশর উদ্দিনকে ডাকলে তিনি উত্তেজিত হয়ে মামুন মিয়াকে গালিগালাজ করতে থাকেন। বিষয়টি নিয়ে মামুন মিয়া প্রতিবাদ করলে বশর উদ্দিন অন্যদের ডাক দেয়ার পর তারা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মামুনকে মারপিট করে রক্তাক্ত জখম করে।
এছাড়াও বশর উদ্দিন তার ঘর থেকে ধারালো অস্ত্র নিয়ে মামুন মিয়াকে আঘাত করলে সে প্রাণ রক্ষার্থে দৌড় পালিয়ে যায়। এসময় অন্যারা বশর উদ্দিনের কাছ থেকে ধারালো অস্ত্র নিয়ে মামুন মিয়াকে পেটে আঘাত করে মারাত্মক রক্তাক্ত জখম করে। এসময় মামুন মিয়া মাঠিতে লুটিয়ে পড়লে পূনরায় তাকে মারপিট করা হয়। গুরুতর আহতবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা প্রথমে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠান।
সেখানে চিকিৎসা নেয়ার পর তার অবস্থা আশংকাজনক দেখে দেয়ায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২১ ফেব্রুয়ারি মামুন মিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে বাহুবল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
রবিবার (১ মার্চ) বিকালে এসব তথ্য জানায় র্যাব।