• সিলেট, ভোর ৫:১৬, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

১১ প্রতিষ্ঠানে সিলেট র‌্যাবের অভিযান, বড় অংকের জরিমানা

admin
প্রকাশিত মার্চ ২, ২০২৬
১১ প্রতিষ্ঠানে সিলেট র‌্যাবের অভিযান, বড় অংকের জরিমানা

Manual7 Ad Code

১১ প্রতিষ্ঠানে সিলেট র‌্যাবের অভিযান, বড় অংকের জরিমানা

নিজস্ব প্রতিবেদক

সিলেট, মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১১টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে র‌্যাব-৯। এসব প্রতিষ্ঠান থেকে আদায় করা হয়েছে মোটা অংকের জরিমানা। আদায়কৃত জরিমানার পরিমাণ ৪ লাখ ২৩ হাজার টাকা বলে জানিয়েছে র‌্যাব।

 

Manual7 Ad Code

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, রবিবার বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সিলেট নগরীতে অভিযান চালানো হয়। এসময় মুন বাণিজ্যালয় নামক একটি প্রতিষ্ঠানকে কৃষি বিপণন আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

Manual3 Ad Code

র‌্যাব-৯ এর সিপিসি-১ এর একটি দল ব্রাহ্মনবাড়িয়ার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে জেলা সদরে অভিযান চালায়। এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আলিফ জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক কাদির মিয়াকে ৫০ হাজার টাকা, আয়াত হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক সজিব হাসানকে ১ লাখ টাকা, নাজ মেডিকেল সেন্টার এন্ড জেনারেল হাসপাতালের মালিক সেলিমকে ২০ হাজার টাকা ও স্ট্যান্ডার্ড হসপিটাল অব টোটাল হেলথ কেয়ারের মালিক আজিজুল হক বাদলকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

Manual5 Ad Code

রবিবার মৌলভীবাজারে র‌্যাব-৯ এর সিপিসি-২ একটি দল জাতীয় ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালকের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনাক করে শ্রীমঙ্গল নতুন বাজার এলাকার ব্যবসায়ী রণবীর সেনকে ৫ হাজার টাকা, মো. আনোয়ার মিয়াকে ৭ হাজার টাকা, স্বপন কুমারকে ১০ হাজার টাকা, মো. জসিম উদ্দিনকে ৫ হাজার টাকা, শান্তকে ১০ হাজার টাকা ও জসিম মিয়াকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

Manual6 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com