• সিলেট, সন্ধ্যা ৭:৫৭, ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নি ষি দ্ধ পাথর ক্রাশিং করায় দুই প্রতিষ্ঠানকে জ রি মা না

admin
প্রকাশিত মার্চ ৩, ২০২৬
নি ষি দ্ধ পাথর ক্রাশিং করায় দুই প্রতিষ্ঠানকে জ রি মা না

Manual2 Ad Code

নি ষি দ্ধ পাথর ক্রাশিং করায় দুই প্রতিষ্ঠানকে জ রি মা না

Manual8 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি

 

সিলেটের জৈন্তাপুর উপজেলায় অবৈধভাবে পাহাড়টিলা কেটে ও কুয়ারি থেকে সংগ্রহ করা পাথর মজুদ ও ক্রাশিং করে পরিবেশ বিপন্ন ও জনস্বাস্থ্যের ক্ষতি করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

এসময় জৈন্তাপুর উপজেলার কদমখাল ও ৪ নং বাংলা বাজার এলাকায় অবৈধভাবে টিলার পাথর ক্রাশিংয়ের দায়ে দুইটি ক্রাশার মিলকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

Manual1 Ad Code

মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত পরিচালিত মোবাইল কোর্টে পরিবেশ বিপন্ন করা এবং জনস্বাস্থ্যের ঝুঁকি সৃষ্টির অপরাধে বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

Manual7 Ad Code

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা। এ সময় অভিযানে আরও অংশ নেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লাসহ পুলিশের একটি টিম।

Manual8 Ad Code

অভিযানকালে দেখা যায়, অনুমোদন ছাড়াই টিলার পাথর ক্রাশিং কার্যক্রম পরিচালনার ফলে আশপাশের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। এ প্রেক্ষিতে আইন অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় টিলা কেটে পাথর উত্তোলন বন্ধে ও অবৈধ পাথর ক্রাশিংয়ের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com