• সিলেট, রাত ১১:১৩, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট মহানগর বিএনপির নির্বাচিত সভাপতি নাসিম হোসাইনের উদ্যোগে মশারী ও ইফতার বিতরণ

admin
প্রকাশিত মার্চ ৩, ২০২৬
সিলেট মহানগর বিএনপির নির্বাচিত সভাপতি নাসিম হোসাইনের উদ্যোগে মশারী ও ইফতার বিতরণ

Manual6 Ad Code

সিলেট নগরীতে মশার উপদ্রবে অতিষ্ঠ সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন সিলেট মহানগর বিএনপির নির্বাচিত সভাপতি নাসিম হোসাইন। মঙ্গলবার নগরীর ৪নং ওয়ার্ডে দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে মশারী বিতরণ করা হয়। একইসঙ্গে শতাধিক রোজাদারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নাসিম হোসাইন বলেন, মশার যন্ত্রণায় নগরবাসী অতিষ্ঠ। আমরা যারা সামর্থ্যবান, তারাও যেখানে হিমশিম খাচ্ছি, সেখানে দরিদ্র মানুষের অবস্থা আরও করুণ। তাদের কষ্ট লাঘবে আমাদের এই সামান্য প্রয়াস। তিনি জানান, পবিত্র রমজান মাসজুড়ে নগরবাসীর সেবায় এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। বিজ্ঞপ্তি

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com