• সিলেট, বিকাল ৪:৫৮, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটের সড়কে ঝরল ২৬ প্রাণ

admin
প্রকাশিত মার্চ ৪, ২০২৬
সিলেটের সড়কে ঝরল ২৬ প্রাণ

Manual6 Ad Code

সিলেটের সড়কে ঝরল ২৬ প্রাণ

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক

ফেব্রুয়ারী মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ২৬ জনের প্রানহানি হয়েছে। এরমধ্যে ১০ জনই মোটরসাইকেল চালক ও আরোহী।

 

সিলেট বিভাগের মধ্যে সবচেয়ে বেশি প্রানহানি ঘটেছে সিলেট জেলায়। কম সংঘটিত হয়েছে হবিগঞ্জ জেলায়।

 

ফেব্রুয়ারী মাসে সিলেট বিভাগে ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ৪৮ জন আহত হয়েছেন।

 

বুধবার (৪ মার্চ) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি এ প্রতিবেদন প্রকাশ করেছে।

 

Manual6 Ad Code

প্রকাশিত প্রতিবেদনে ফেব্রুয়ারী মাসে সিলেট বিভাগে ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ৪৮ জন আহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।

 

সিলেট জেলায় ১৩টি সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় ৪টি সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও ১০জন আহত হয়েছেন।

Manual4 Ad Code

 

 

Manual1 Ad Code

মৌলভীবাজার জেলায় ৬টি সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন ও হবিগঞ্জ জেলায় ৩টি সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ২১ জন আহত হয়েছেন।

 

নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলার আহবায়ক জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, পাঁচটি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, দুটি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।

 

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ফেব্রুয়ারী মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ১২টি সড়ক দুর্ঘটনায় ১০ জন মোটরসাইকেল চালক ও আরোহী ও ৫টি সড়ক দুর্ঘটনায় ৭ জন সিএনজি ও টমটম চালক ও আরোহী, ১১টি সড়ক দুর্ঘটনায় ১১ জন চালক ও ৬টি সড়ক দুর্ঘটনায় ৬ জন পথচারী নিহত হয়েছেন।

 

 

এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৩টি দুর্ঘটনায় ৩ জন, মুখোমুখি সংঘর্ষে ৯টি দুর্ঘটনায় ৯ জন, গাছ ও বৈদ্যুতিক খুঁটির সাথে আঘাতে ১টি দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছেন।

 

নিহত ২৬ জনের মধ্যে ২০ জন পুরুষ, ৩ জন নারী ও ৩ জন শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

 

উল্লেখ্য, জানুয়ারী মাসে সিলেট বিভাগে ২৫টি সড়ক দুর্ঘটনায় ২৫ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com