• সিলেট, সকাল ১০:৩১, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

এভারগ্রীণ ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার নতুন কমিটি গঠন

admin
প্রকাশিত মার্চ ৫, ২০২৬
এভারগ্রীণ ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার নতুন কমিটি গঠন

Manual4 Ad Code

এভারগ্রীণ ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার নতুন কমিটি গঠন

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক

নগরীর ঝেরঝেরী পাড়াস্থ এভারগ্রীণ ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার ২০২৬-২০২৮ সেশনের জন্য ২৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।

Manual2 Ad Code

বৃহস্পতিবার (৫ মার্চ) অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।

Manual3 Ad Code

সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য ডা. মো. ফজলুল হক সোহেলের পরিচালনায় এবং বিশিষ্ট শিক্ষাবিদ ও ঝেরঝেরী পাড়ার প্রবীণ মুরুব্বী শামসুদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

সভায় আহ্বায়ক আহমদ জুলকারনাইন নতুন কমিটি ঘোষণা করেন। এ সময় সর্বসম্মতিক্রমে আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুন কার্যকরী কমিটি অনুমোদন করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে আলতাফ হোসেন চৌধুরী জুয়েল এবং সাধারণ সম্পাদক হিসেবে ডা. মো. ফজলুল হক সোহেল মনোনীত হয়েছেন।

সভায় বক্তব্য রাখেন- মাওলানা মাহমুদ শোয়াইব, মনসুর লশকর, আব্দুস শহীদ লশকর বশির, ডা. সাহেদ আহমদ ও সাইফুল আলম সিদ্দিকী টিপু।

এছাড়াও উপস্থিত ছিলেন এডভোকেট আবুল ফজল, ডা. মইনুল ইসলাম চৌধুরী নান্নাসহ পাড়ার বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকবৃন্দ।

নতুন কমিটির উপদেষ্টা পরিষদে রয়েছেন- আতাউর রহমান, মনসুর লশকর, এডভোকেট গোলাম ইয়াহইয়া চৌধুরী সোহেল, মাওলানা মাহমুদ শোয়াইব, এডভোকেট আবুল ফজল, ডা. সৈয়দ মো. খসরু, ডা. মইনুল ইসলাম চৌধুরী নান্না, ফয়জুল ইসলাম বাবুল এবং মুশফিক উস সামাদ চৌধুরী।
আরও দেখুন
ভিডিও স্ট্রিমিং সেবা
মোবাইল ফোন
অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম

Manual3 Ad Code

কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহসভাপতি মাহবুব আহমদ চৌধুরী ও তারেক আহমদ খান, যুগ্ম সম্পাদক মাশারুল হক, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ মোহাম্মদ তাহমীম সোবহান বাবু, অর্থ সম্পাদক মাওলানা আহমাদ শামসুদ্দিন, ক্রীড়া সম্পাদক রাহাত খান মুন্না, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আজিজুল হক আবিদ, দফতর সম্পাদক শামসুর রহমান কামাল, ধর্ম সম্পাদক মাওলানা আছাদ খান, সমাজকল্যাণ সম্পাদক মো. তাহছিন উদ্দিন চৌধুরী এবং প্রচার সম্পাদক ইসলামুল হক।

এছাড়া কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন সৈয়দ মোস্তফা বেলাল (লাহিন), শওকত হোসেন খান, মইনুর রশীদ চৌধুরী (শাহীন), আমিনুর রশীদ চৌধুরী ফয়ছল, দেলোয়ার আহমদ (লাকি), সাইফুল আলম সিদ্দিকী টিপু ও ডা. সাহেদ আহমদ।

উল্লেখ্য, ১৯৭৮ সালে এভারগ্রীণ ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি এলাকায় ক্রীড়া, সামাজিক ও মানবিক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com