• সিলেট, রাত ৯:৩০, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শাহজালাল (রহ.) দরগাহে রাজনৈতিক স্লোগানের ঘটনায় যা বললেন সিলেট এনসিপি নেতা

admin
প্রকাশিত মার্চ ৫, ২০২৬
শাহজালাল (রহ.) দরগাহে রাজনৈতিক স্লোগানের ঘটনায় যা বললেন সিলেট এনসিপি নেতা

Manual4 Ad Code

শাহজালাল (রহ.) দরগাহে রাজনৈতিক স্লোগানের ঘটনায় যা বললেন সিলেট এনসিপি নেতা

Manual3 Ad Code

প্রেস বিজ্ঞপ্তি

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা সারজিস আলম, নাসিরুদ্দিন পাটোয়ারী এবং নাহিদ ইসলাম সিলেটের হযরত শাহজালাল (রহ.) দরগাহ প্রাঙ্গণে রাজনৈতিক স্লোগান দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠেছে।

Manual8 Ad Code

 

Manual2 Ad Code

পবিত্র ও আধ্যাত্মিক স্থানে স্লোগান দেওয়া নিয়ে রাজনৈতিক ও সামাজিক মহলে শুরু হয়েছে আলোচনা–সমালোচনা।

বৃহস্পতিবার এ প্রসঙ্গে একটি বিবৃতি দেন সিলেট জেলা এনসিপি’র সদস্য-সচিব প্রকৌশলী কামরুল আরিফ।

Manual7 Ad Code

বিবৃতিতে তিনি বলেন, “গতকাল তারাবির নামাজ আদায়ের পর হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় নাহিদ ইসলাম, নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমকে ঘিরে বিপুলসংখ্যক জেন-জি তরুণের উপস্থিতি লক্ষ্য করা যায়। তাদের দেখে অনেকেই স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন। পরে সারজিস আলমও সেই স্লোগানে কণ্ঠ মেলান। এ ঘটনায় মাজারের পবিত্রতা বা মর্যাদাকে বিন্দুমাত্র ক্ষুণ্ন করা হয়নি। তবে দুঃখজনকভাবে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিষয়টিকে বিকৃতভাবে উপস্থাপন করে অযাচিত সমালোচনা করছে।”

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com