• সিলেট, সকাল ১১:৩৯, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে শ ত্রু তা র জেরে হ ত্যা : রনি পাকড়াও

admin
প্রকাশিত মার্চ ৫, ২০২৬
সিলেটে শ ত্রু তা র জেরে হ ত্যা : রনি পাকড়াও

Manual2 Ad Code

সিলেটে শ ত্রু তা র জেরে হ ত্যা : রনি পাকড়াও

নিজস্ব প্রতিবেদক

Manual5 Ad Code

সিলেট নগরীর ছড়ারপাড় এলাকায় পূর্ব শত্রুতার জেরে ফাহিম হত্যা মামলার আসামি আনহার রাজা চৌধুরী রনিকে (৩৩) গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (৪ মার্চ) রাতে গোপন তথ্যের ভিত্তিতে রনিকে বিয়ানীবাজার ধানাধীন চারাখাই এলাকা থেকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে রনিকে শাহপরাণ থানা পুলিশ হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

 

Manual7 Ad Code

গ্রেফতারকৃত রনি বিয়ানীবাজারের চারখাই (ঘোড়াঘাট) এলাকার আলী রাজা চৌধুরীর ছেলে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে এসব তথ্য জানায় র‌্যাব।

Manual1 Ad Code

র‌্যাব জানায়, পূর্ব শত্রুতার জেরে গত বছরের ১০ নভেম্বর নগরীর ছড়ারপাড় এলাকার বাসিন্দা হারুনুর রশিদের ছেলে ফাহিমকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়। গ্রেফতারকৃত রনির নেতৃত্বে অন্যান্যরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে নিহত ফাহিমের পথরোধ করে ওইদিন বেধড়ক মারপিট করতে থাকে। এসময় গ্রেফতারকৃত রনি তার হাতে থাকা ছোরা দিয়ে নিহত ফাহিমের মাথায় আঘাত করতে গেলে ফাহিম বাম হাত দিয়ে প্রতিহত করার চেষ্টা করে। এসময় ছুরিকাঘাতে ফাহিমের বাম হাতের কব্জির রগ কেটে গভীর রক্তাক্ত জখম হয়।

র‌্যাব আরও জানায়, এছাড়া অন্যান্য হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে ভিকটিমের মাথায় ও বুকে আঘাত করে এবং ইট পাটকেল নিক্ষেপ করে তলপেটে ও বুকের বাম পাশে গুরুতর আঘাত করে ফেলে যায়। পরে স্থানীয়রা ফাহিমকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেসিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠান।

চিকিৎসা শেষে গত বছরের ১১ নভেম্বর দিবাগত রাতে ফাহিমকে ঢাকা থেকে নিয়ে সিলেটে নিয়ে আসার পথে পথিমধ্যে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত ফাহিমের পিতা বাদী হয়ে শাহপরাণ (রহঃ) থানায় হত্যা মামলা দায়ের করেন। এরআগে ফাহিম হত্যা মামলায় আরও ৩ আসামিকে গ্রেফতার করে র‌্যাব।

Manual4 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com