আছিরগঞ্জ গণপাঠাগারে ইফতার ও দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের আছিরগঞ্জ গণপাঠাগারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) পাঠাগার কার্যালয়ে অনুষ্টিত এ মাহফিলে ইফতারপূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন পাঠাগারের সভাপতি, কবি ও সাহিত্যিক আতাউর রহমান আফতাব।
সাধারণ সম্পাদক সালেহ আহমদের সঞ্চালনায় অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাঠাগারের সিনিয়র সহসভাপতি ও গোলাপগঞ্জের রাখালগঞ্জ সিনিয়র মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলনা আব্দুর রউফ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক মৌলবি আতাউর রহমান, পাঠাগারের কোষাধ্যক্ষ মৌলবি ইমাম উদ্দিন, কবি এসএম সেবুল, অনন্য কাওসার, ব্যবসায়ী নিয়াজ মাহবুব, পাঠাগার সদস্য আবু তায়্যিব, শামীম আহমদ, মোস্তফা কামাল ঝুনু প্রমুখ।
ইফতারপূর্ব দোয়া মাহফিলে দেশ জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় অনুষ্টিত হয়েছে বিশেষ মোনাজাত।