• সিলেট, সকাল ৬:২১, ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে ফিল্মি স্টাইলে আবারও ছি ন তা ই, নেট দুনিয়ায় তোলপাড়

admin
প্রকাশিত মার্চ ৬, ২০২৬
সিলেটে ফিল্মি স্টাইলে আবারও ছি ন তা ই, নেট দুনিয়ায় তোলপাড়

Manual5 Ad Code

সিলেটে ফিল্মি স্টাইলে আবারও ছি ন তা ই, নেট দুনিয়ায় তোলপাড়

নিজস্ব প্রতিবেদক

 

সাগরদিঘীর পাড় এলাকায় ছিনতাইয়ের শিকার এক নারী। ধারালো অস্ত্র হাতে ছিনতাইকারী গ্রুপ।

সিলেট নগরীর সাগরদিঘিরে পাড় এলাকায় মোটরসাইকেল দিয়ে ফিল্ম স্টাইলে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এবারও ছিনতাইয়ের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ নেট দুনিয়ায় ভাইরাল হয়ে পড়লেও পুলিশ একেবারেই নীরব। অথচ এর আগে নগরীর হাউজিং এস্টেট এলাকায় প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনা ঘটলেও সেটারও কোন কিনারা হয়নি। সেই ছিনতাইয়ের দৃশ্যও নেট দুনিয়ায় ভাইরাল হয়।

 

Manual2 Ad Code

সিলেটে একের পর এক ছিনতাইয়ের ঘটনা ঘটলেও ছিনতাইকারীদের শনাক্ত কিংবা গ্রেফতারে পুলিশের তৎপরতা অনেকটা ঝিমিয়ে পড়েছে বলে মনে করেন নগরবাসী।

এদিকে, ভিডিও থেকে নেওয়া ছবিও ছড়িয়ে পড়েছে সাইবার জগতে। অথচ সিলেট মহানগর এলাকা প্রযুক্তির দিক থেকে এগিয়ে থাকলেও কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেই প্রযুক্তির কল্যাণ, এনিয়ে প্রশ্ন তুলেছেন নগরবাসী।

বৃহস্পতিবার (৫ মার্চ) এ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে পুলিশ সূত্র জানায়।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, সড়ক দিয়ে হেঁটে যাওয়া এক নারীকে পালসার মোটরসাইকেল করে আসা দুই যুবক ঘেরাও করে। যুবকদের একজনের হাতে ছিলো ধারালো দা। জ্যাকেটর ক্যাপ দিয়ে মুখ ছিলো ডাকা। আর মোটরসাইকেল চালকের মাথায় ছিলো হেলমেট। তারা ওই নারীর মোবাইল ফোন, ব্যাগ ও স্বর্ণালঙ্কার ছিনতাই করার চেষ্টা করে তারা। এসময় ওই নারীর হিজাব ধরেও টানাটানি করতে দেখা গেছে ছিনতাইকারীদের।

ফুটেজে আরও দেখা যায়, ওই নারী ব্যাগ-মোবাইল- অলংকার দিতে রাজী হচ্ছেন না। ছিনতাইকারীদের সাথে টানাটানি করছেন। এসময় ছিনতাইকারীরা নারীর হাতে অস্ত্র দিয়ে কয়েকবার আঘাতও করে। একপর্যায়ে মোবাইল ফোন, ব্যাগ ছিনিয়ে না নিলেও হাত থেকে কিচু একটা নিয়ে দ্রুত বাইক চালিয়ে চলে যায় ছিনতাইকারীরা।

ছিনতাইয়ের বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল বেলা ঘটনা ঘটেছে। ছিনতাইকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। ইতোমধ্যে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

তিনি বলেন, সিসি ক্যামেরা থেকে ভিডিও ফুটেজ সংগ্রহ করে পুলিশের আইপি ক্যামেরায় দেখা হচ্ছে- কখন কারা ঘটিয়েছে এমন ঘটনা।

Manual1 Ad Code

এরআগে গত ২৪ ফেব্রুয়ারি দুপুরে নগরের হাউজিং এস্টেট এলাকায় প্রকাশ্যে দিনদুপুরে সিএনজিচালিত অটোরিকশা যাত্রী ইয়াসমিন আক্তারের কাছ থেকে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা।

Manual8 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Manual6 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com