• সিলেট, সন্ধ্যা ৭:১৩, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে ন্যাশনাল ডক্টরস ফোরামের ইফতার মাহফিল

admin
প্রকাশিত মার্চ ৬, ২০২৬
সিলেটে ন্যাশনাল ডক্টরস ফোরামের ইফতার মাহফিল

Manual3 Ad Code

সিলেটে ন্যাশনাল ডক্টরস ফোরামের ইফতার মাহফিল

Manual6 Ad Code

প্রেসবিজ্ঞপ্তি

ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান বলেছেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। রমজান আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে সততা, ন্যায় ও দায়িত্ববোধ প্রতিষ্ঠার শিক্ষা দেয়। একজন চিকিৎসক শুধু রোগ নিরাময়কারী নন, তিনি সমাজের বিবেক। চিকিৎসকদের মানবিকতা, নৈতিকতা ও পেশাগত সততা একটি আদর্শ রাষ্ট্র গঠনের গুরুত্বপূর্ণ ভিত্তি। তাই মাহে রমজানের শিক্ষার আলোকে চিকিৎসকদের মানবিক সেবা ও পেশাগত দায়িত্ব পালন করতে হবে। এতে ইহকালিন সাফল্য ও পরকালিন মুক্তির পথ প্রশ্বস্ত হবে।

Manual4 Ad Code

 

তিনি বৃহস্পতিবার ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) সিলেট জেলা ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের যৌথ উদ্যোগে চিকিৎসকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

Manual1 Ad Code

এনডিএফ সিলেট জেলা সভাপতি প্রফেসর ডাঃ ফজলুর রহীম কায়সারের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. জাহিদ হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে দারসুল কুরআন পেশ করেন বিশিষ্ট আলেমে দ্বীন হাজী কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মিফতাহুদ্দীন আহমদ। সিলেট নগরীর সুবিদবাজারস্থ খান প্যালেসে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সিলেট জেলা ও ওসমানী মেডিকেল কলেজের কয়েক শতাধিক চিকিৎসক অংশ নেন।

Manual7 Ad Code

ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডা. ইসমাইল পাটোয়ারী, এনডিএফ’র কেন্দ্রীয় সহ-সভাপতি প্রফেসর ডা. আবুল হাশেম চৌধুরী, জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আবেদ হোসেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডা. সালেহ আহমদ শাহীন, এনডিএফ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ সভাপতি প্রফেসর ডা. খালেদ মাহমুদ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের প্রাক্তন প্রিন্সিপাল প্রফেসর ডা. অসুল আহমদ চৌধুরী, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মেজর জেনারেল (অব.) ডা: ইফতেখার জামান, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. মাহবুবুল আলম ও বিশিষ্ট সমাজসেবী ড. নূরুল ইসলাম বাবুল।

মাহফিল শেষে দেশ জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি মাওলানা হাবিবুর রহমান।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com