সাংবাদিক শংকর দাসের মায়ের মৃ ত্যু তে সিসিক প্রশাসকের শোক
নিজস্ব প্রতিবেদক
ফটো সাংবাদিক শংকর দাসের মা আরতি রানী দাস (৭০) এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
এক শোকবার্তায় তিনি প্রয়াতের বিদেহি আত্মার শান্তি কামনা করেন এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রসঙ্গত, আরতি রানী দাস আজ শনিবার (৭মার্চ) সকাল সাড়ে ১১টায় সিলেট নগরীর লামাবাজারের নয়াপাড়াস্থ নিজ বাসভবনে প্রয়াত হন। তিনি অবসরপ্রাপ্ত শিক্ষক সনত চন্দ্র দাসের স্ত্রী। আজ গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ ছয়ঘড়ি নিজ গ্রামের বাড়িতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।