• সিলেট, রাত ৪:১৮, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

admin
প্রকাশিত মার্চ ৮, ২০২৬
কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

Manual8 Ad Code

কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

কমলগঞ্জ প্রতিনিধি

 

Manual2 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে “আজকের পদক্ষেপ, আগামী ন্যায় বিচার; সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Manual6 Ad Code

রবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী হয়।

Manual8 Ad Code

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়ের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী।

সভায় স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মধুছন্দা দাস।

আলোচনায় অংশ নেন উপজেলা স্বাস্থ্য প:প: কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভুঁইয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. আবুল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুন্নাহার পারভীন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এনামুর রহিম বাবর, লেখক-গবেষক আহমদ সিরাজ, প্রধান শিক্ষক তাজ উদ্দিন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি নির্মল এস পলাশ প্রমুখ।

সভায় বক্তারা নারী অধিকার রক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং কর্মক্ষেত্রে নারীর নিরাপদ পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ী কিশোরীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Manual5 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com