• সিলেট, সন্ধ্যা ৭:৪২, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ধানের শীষের আশায় আবেদ রাজা

admin
প্রকাশিত নভেম্বর ১১, ২০২৫
ধানের শীষের আশায় আবেদ রাজা

Manual4 Ad Code

কুলাউড়ায় চূড়ান্ত ধানের শীষের আশায় আবেদ রাজা

Manual2 Ad Code

কুলাউড়া প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি ও মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট আবেদ রাজা।

সোমবার (১০ নভেম্বর) বিকেলে কুলাউড়া উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে মোটরসাইকেল শোডাউন শেষে চৌমুহনী চত্বরে এক পথসভায় তিনি এ দাবি জানিয়ে বলেন, ২০০৮ সালের পর থেকে বিএনপির জন্য আন্দোলন, সংগ্রাম, হামলা, মামলা, নির্যাতন, আমরণ অনশন, গুলির মুখে, কারাভোগে ছিলেন আবেদ রাজা- আর ধানের শীষের মনোনয়নে অন্যপ্রার্থী, এটা হতে পারে না; এটা মেনে নেয়া যায় না।

তিনি বলেন, প্রাথমিকভাবে ঘোষিত তালিকায় ষড়যন্ত্র করে অন্য একজনকে মনোনয়ন দেওয়া হলেও চূড়ান্ত পর্যায়ে ধানের শীষ প্রতীক তারই প্রাপ্য বলে তিনি আশাবাদী।

তিনি আরও বলেন, সিলেট বিভাগ আন্দোলনসহ সিলেটের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আন্দোলনে আমি সক্রিয় ভূমিকা রেখেছি। ২০০৮ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপিতে যোগ দিয়ে কুলাউড়া ও ঢাকার রাজপথে দলের দুর্দিনে আন্দোলন করেছি, জেল খেটেছি, হামলার শিকার হয়েছি।

Manual1 Ad Code

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে তিনি মনোনয়ন পুনর্বিবেচনার আবেদন করেছেন বলেও জানান।

Manual6 Ad Code

পথসভায় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদ, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক বদরুল হোসেন খান, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক শেখ শহিদুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঘোষিত তালিকায় মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি শওকতুল ইসলাম শকুর নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Manual8 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com