প্রধানমন্ত্রীর মতবিনিময় সভায় আমন্ত্রণ পেলেন শাবি ছাত্রদলের দুই নেতা
শাবি প্রতিনিধি
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভায় আমন্ত্রণ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান এবং সাধারণ সম্পাদক নাঈম সরকার।
আগামী ৯ মে (শনিবার) সকাল ১০টায় রাজধানীর কৃষিবিদ অনুষদ মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
শাবিপ্রবি ছাত্রদল সূত্রে জানা গেছে, দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ এবং শিক্ষার্থীদের নানা দাবি-দাওয়া নিয়ে আলোচনা করতেই এই সভার আয়োজন করা হয়েছে।
এ বিষয়ে সাধারণ সম্পাদক নাঈম সরকার বলেন, “প্রধানমন্ত্রীর আমন্ত্রণ আমরা পেয়েছি। সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি দেশের শিক্ষা ব্যবস্থা এবং সুস্থ ধারার ছাত্র রাজনীতি বজায় রাখার বিষয়ে প্রধানমন্ত্রীর দিক-নির্দেশনা শুনতে আমরা আগ্রহী। এটি আমাদের জন্য একটি বড় সম্মান ও দায়িত্ব।”