• সিলেট, রাত ৮:০৮, ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ফেঞ্চুগঞ্জে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের মতবিনিময় সভা: সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয়

admin
প্রকাশিত মে ৮, ২০২৬
ফেঞ্চুগঞ্জে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের মতবিনিময় সভা: সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয়

Manual5 Ad Code

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ মে) বেলা ২টায় ফেঞ্চুগঞ্জ উপজেলার পালবাড়ি সার্বজনীন দূর্গা মন্ডপে অনুষ্ঠিতব্য সভায় বক্তারা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বীর মুক্তিযোদ্ধা দীপক দত্তের সভাপতিত্বে এবং ছন্দা রানী চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র গীতা পাঠ করেন উত্তম কুমার চৌধুরী।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলার সদস্য সচিব কল্লোল জ্যোতি বিশ্বাস। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক নারায়ণ পুরকায়স্থ ফনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট মহানগর সদস্য সচিব রাজিব কুমার দে, সিলেট জেলা যুগ্ম আহ্বায়ক প্রানেশ দেব, বাপ্পু দত্ত, সিলেট মহানগর সদস্য সবুজ তালুকদার।
বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের গোপাল দেবনাথ ,বিদ্যুৎ সাহা, মলয় চক্রবর্তী, চয়ন কুমার দাশ, চম্পু দত্ত, চন্দন দেব, সুমন দাশ, দীলিপ কুমার দাশ, সঞ্জীব কুমার দাশ, গৌরাঙ্গ বিশ্বাস, চন্দন কুমার দেব, সজল পাল, বলাই চন্দ দেব প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে কল্লোল জ্যোতি বিশ্বাস বলেন, বিএনপি যখনই ক্ষমতায় ছিল, সংখ্যালঘু সম্প্রদায়ের জানমালের নিরাপত্তা নিশ্চিত করেছে। বিএনপি সবসময়ই সকল ধর্ম ও বর্ণের মানুষের সহাবস্থানে বিশ্বাসী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে বাংলাদেশি জাতীয়তাবাদের সূচনা করেছিলেন, সেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও মুসলমান সবার পরিচয় এক ও অভিন্ন। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আজ আমরা সেই বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লড়াই করছি, যেখানে কোনো ধর্মের মানুষ নিজেকে সংখ্যালঘু ভাববে না। বিজ্ঞপ্তি

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com