কুমারপাড়ায় তিন ঘন্টার অ ভি যা নে ৭ ‘ব্রান্ড শপ’কে জরিমানা
নিজস্ব প্রতিবেদক
সিলেট নগরীর কুমারপাড়ায় অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার অধিদপ্তর ও র্যাব। তিন ঘন্টার অভিযানে জরিমানা করা হয়েছে ৭টি ব্র্যাণ্ড শপকে।
রবিবার দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ৭টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, পণ্যের যথাযথ মোড়ক ব্যবহার না করা এবং অধিক মূল্যে বিক্রির অভিযোগে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
এর মধ্যে কুমারপাড়ার ইজি ফ্যাশনকে ২০ হাজার টাকা, ফ্রিল্যান্ডকে ২৫ হাজার টাকা, ক্লাবহাউসকে ৩০ হাজার টাকা, সি স্কাইকে ১০ হাজার টাকা, মিলানকে ১০ হাজার টাকা, বার্টনকে ৩০ হাজার টাকা ও হিদায়াহকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
আগামীতেও এরকম অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন র্যাবের ওই কর্মকর্তা।