• সিলেট, রাত ৮:০৬, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রতিবন্ধী ও এতিমদের সাথে কোম্পানীগঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ইফতার মাহফিল

admin
প্রকাশিত মার্চ ১০, ২০২৬
প্রতিবন্ধী ও এতিমদের সাথে কোম্পানীগঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ইফতার মাহফিল

Manual4 Ad Code

কোম্পানীগঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, সিলেটের উদ্যোগে প্রতিবন্ধী ও এতিম শিশুদের সাথে নিয়ে পবিত্র মাহে রামাদান শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) কোম্পানীগঞ্জস্হ থানাবাজার উপজেলা পরিষদ গেইটের সম্মুখভাগে উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়।
সংগঠনের সহ-সভাপতি আহমেদ শাহ নেওয়াজ লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আসাদুল হক আসাদের পরিচালনায় দোয়া ও ইফতার মাহফিলে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দফতর সম্পাদক ঈশা তালুকদার ও স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক মোঃ সোহেল রানা।
দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ আবিদুর রহমান, যুগ্ম সম্পাদক উসমান খান, যুগ্ম সম্পাদক আজিজুর রহমান আজিজ, সাংবাদিক আনোয়ার হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল ইসলাম ঈমন, সাংগঠনিক সম্পাদক আরিফ চৌধুরী রাজ, সহ-সাংগঠনিক সম্পাদক আল-আমিন সারোয়ার, আলমগীর হোসেন, কামরান উদ্দিন, নাজিম উদ্দিন, রুবেল আহমদ ও ইব্রাহিম হোসেন প্রমুখ।
মাহফিলে সাবেক ছাত্রনেতা, লন্ডন প্রবাসী এসএম জুয়েলকে ফাউন্ডেশনের আন্তর্জাতিক শাখায় স্বাগত এবং দেশে আগমনে ফুলেল শুভেচছা জানানো হয়।
মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে ফাউন্ডেশনকে মানবিক কল্যাণে মহান আল্লাহ যেন কবুল করে নেন, তার জন্য দোয়া করা হয় এবং সংগঠনের অসুস্থ সদস্যদের সুস্হতা কামনা করা হয়। বিজ্ঞপ্তি

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com