• সিলেট, সন্ধ্যা ৭:৫৯, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটবাসীর জন্য নতুন গণবিজ্ঞপ্তি জারি করেছে মহানগর পুলিশ

admin
প্রকাশিত মার্চ ১০, ২০২৬
সিলেটবাসীর জন্য নতুন গণবিজ্ঞপ্তি জারি করেছে মহানগর পুলিশ

Manual5 Ad Code

সিলেটবাসীর জন্য নতুন গণবিজ্ঞপ্তি জারি করেছে মহানগর পুলিশ

নিজস্ব প্রতিবেদক

সিলেটবাসীর জন্য নতুন গণবিজ্ঞপ্তি জারি করেছে মহানগর পুলিশ। তারা তিন দফা হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

Manual2 Ad Code

 

মঙ্গলবার (১০ মার্চ) রাতে মহানগর পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুছ পিপিএম স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এই হুঁশিয়ারি দেওয়া হয়।

Manual1 Ad Code

 

Manual8 Ad Code

নির্দেশনার শুরুতেই আছে নগরীতে ট্রাক চলাচল নিয়ে। বুধবার ১১ মার্চ রাত ১০টা থেকে ১টা পর্যন্ত নাইওরপুল পয়েন্ট থেকে নয়াসড়ক-শাহী ঈদগাহ রুটে কোনো ট্রাক চলাচল করতে পারবেনা।

Manual3 Ad Code

 

এর বিকল্প হিসাবে নাইওরপুল থেকে মিরাবাজার- শিবগঞ্জ-টিলাগড়-বালুচর-শাহী ঈদগাহ-আম্বরখানা রুট ব্যবহার করতে বলা হয়েছে।

 

দ্বিতীয় নির্দেশনায় বলা হয়েছে, মোটরসাইকেল চালক ও আরোহীদের পরিচয় নিশ্চিত করতে মোটরসাইকেল চালানো অবস্থায় টিনটেড ভাইসর হেলমেট ব্যবহার নিষিদ্ধ। আগামী তিনদিন পর থেকে এই হেলমেট ব্যবহার করলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। চালক এবং আরোহীদের বিকল্প হেলমেট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

তৃতীয় নির্দেশনায় বলা হয়েছে, কোনো অবস্থাতেই পেট্রল পাম্পে কোনো ধরনের ছুরি বা ধারালো অস্ত্র নিয়ে প্রবেশ করা যাবেনা। পাম্পে কাউকে ভীতি প্রদর্শণ করা যাবেনা।

 

এসব নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে সিলেট মহানগর পুলিশ।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com