• সিলেট, সন্ধ্যা ৭:১২, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বালাগঞ্জে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রে*ফ*তা*র

admin
প্রকাশিত নভেম্বর ১১, ২০২৫
বালাগঞ্জে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রে*ফ*তা*র

Manual1 Ad Code

বালাগঞ্জে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রে*ফ*তা*র

বালাগঞ্জ প্রতিনিধি

বালাগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বোয়ালজুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান শিপু ওরফে শাহ শিপু (২৬) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) গভীর রাতে উপজেলার কালিবাড়ি বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, শিপু উপজেলার সোনাপুর গ্রামের মৃত সিতার আলীর ছেলে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনহার মিয়ার অনুসারী।

Manual4 Ad Code

 

জানা যায়, নশিয়ারপুর গ্রামে একটি গানের অনুষ্ঠান শেষে ফেরার পথে কালিবাড়ি বাজারে পৌঁছালে বালাগঞ্জ থানা পুলিশ তাকে আটক করে।

 

বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদ উদ্দিন ভূঁইয়া বলেন, ‘রাতে পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

Manual4 Ad Code

 

Manual2 Ad Code

পুলিশ জানায়, তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ধারা ৮/৯(১)/৯(২)/৯(৩)/১০/১১/১২ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর–০৩, জিআর নং–৮৪, তারিখ–১১/১১/২০২৫ খ্রিঃ।

Manual4 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com