• সিলেট, সন্ধ্যা ৬:২৫, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটের সৈদানিবাগ উন্মেষ সমাজ কল্যাণ সংঘের ইফতার দোয়া মাহফিল

admin
প্রকাশিত মার্চ ১৪, ২০২৬
সিলেটের সৈদানিবাগ উন্মেষ সমাজ কল্যাণ সংঘের ইফতার দোয়া মাহফিল

Manual4 Ad Code

সিলেটের সৈদানিবাগ উন্মেষ সমাজ কল্যাণ সংঘের ইফতার দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক

সিলেট নগরীর ২৪নং ওয়ার্ডের সৈয়দানীবাগ এলাকায় উন্মেষ সমাজ কল্যাণ সংঘ ও এলাকাবাসীর উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Manual2 Ad Code

শুক্রবার (২৩ রমজান) সন্ধ্যায় নগরীর সৈয়দানীবাগ জামে মসজিদ প্রাঙ্গণে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 

মাহফিলে এলাকার সহস্রাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। এ সময় এলাকার মৃতদের মাগফিরাত কামনা এবং এলাকাবাসীর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Manual4 Ad Code

 

মোনাজাত শেষে বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি অর্জনের মাস। এ মাসে সকলকে পরিপূর্ণ মুত্তাকি হওয়ার শপথ নিতে হবে। সমাজে একে অপরের পাশে দাঁড়াতে হবে এবং রমজান ও ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে হবে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

 

Manual7 Ad Code

তারা আরও বলেন, এলাকার উন্নয়ন ও সাফল্যের জন্য সবাইকে বেশি বেশি দোয়া করতে হবে এবং পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে হবে।

Manual7 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com