• সিলেট, রাত ১০:০৫, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

কৃষক কার্ড বিতরণ শুরু পহেলা বৈশাখে, এ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক

admin
প্রকাশিত মার্চ ১৫, ২০২৬
কৃষক কার্ড বিতরণ শুরু পহেলা বৈশাখে, এ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক

Manual2 Ad Code

আজ বাংলাদেশ সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে কৃষক কার্ড বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ছবি : পিআইডি

 

Manual1 Ad Code

কৃষক কার্ড বিতরণ শুরু পহেলা বৈশাখে, এ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক

অনলাইন ডেস্ক

Manual1 Ad Code

 

 

আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Manual7 Ad Code

এ উপলক্ষে রবিবার বেলা ১১টায় বাংলাদেশ সংসদ সচিবালয়ে কৃষক কার্ড বিষয়ে একটি প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কৃষকদের সরকারি সুযোগ-সুবিধা, ভর্তুকি ও প্রণোদনা প্রাপ্তি আরও সহজ এবং স্বচ্ছ করার লক্ষ্যে আয়োজিত এই বৈঠকে সরকারের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী ও উপদেষ্টারা উপস্থিত ছিলেন। বৈঠকে অংশ নেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ এবং কৃষি প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ সংশ্লিষ্ট বিভাগের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই কৃষক কার্ড বিতরণের উদ্যোগ দেশের প্রান্তিক কৃষকদের জীবনমান উন্নয়ন এবং কৃষিখাতে আধুনিকায়নের ক্ষেত্রে একটি বড় ভূমিকা রাখবে। আগামী বাংলা নববর্ষের দিন প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে দেশের কৃষকদের জন্য নতুন এই সুবিধার সূচনা হতে যাচ্ছে।

Manual7 Ad Code

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com