• সিলেট, রাত ১০:৩৭, ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

কুলাউড়ায় ছাত্রদলের উদ্যোগে ব্যতিক্রমী সেহরি মাহফিল

admin
প্রকাশিত মার্চ ১৭, ২০২৬
কুলাউড়ায় ছাত্রদলের উদ্যোগে ব্যতিক্রমী সেহরি মাহফিল

Manual6 Ad Code

কুলাউড়ায় ছাত্রদলের উদ্যোগে ব্যতিক্রমী সেহরি মাহফিল

Manual3 Ad Code

কুলাউড়া প্রতিনিধি

 

Manual2 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়ায় পবিত্র মাহে রমজান উপলক্ষে এক ব্যতিক্রমী সেহরি মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১৭ মার্চ) উপজেলার মনসুর আশরাফিয়া দারুল উলূম মাদ্রাসায় কুলাউড়া আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকুর পুত্র সানি রায়েছের অর্থায়নে এবং উপজেলা ছাত্রদলের উদ্যোগে ভিন্নধর্মী এই আয়োজনটি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।

 

Manual3 Ad Code

উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক তানজিল হাসান খানের সভাপতিত্বে ও পৌর ছাত্রদলের আহবায়ক আতিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল হক বকুল।

 

Manual2 Ad Code

বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল মুহিত বাবলু। এ ছাড়াও উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক শামিম আহমদ ও মেহেদি হাসান, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ঈমান উদ্দিন রাজ, ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক তানফিসুর রহমান সাইফসহ ইমন, ফৈরদৌস, হিমেল, সুয়েব, শুভসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

সেহরি মাহফিলে স্থানীয় আলেম-ওলামা, এতিম শিক্ষার্থী ও এলাকাবাসীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com