• সিলেট, সন্ধ্যা ৬:৫৯, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

মধ্যপ্রাচ্যের কিছু রুট জুন পর্যন্ত স্থগিত করলো ব্রিটিশ এয়ারওয়েজ

admin
প্রকাশিত মার্চ ১৭, ২০২৬
মধ্যপ্রাচ্যের কিছু রুট জুন পর্যন্ত স্থগিত করলো ব্রিটিশ এয়ারওয়েজ

Manual1 Ad Code

মধ্যপ্রাচ্যের কিছু রুট জুন পর্যন্ত স্থগিত করলো ব্রিটিশ এয়ারওয়েজ

 

অনলাইন ডেস্ক

Manual5 Ad Code

 

ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যে যুদ্ধ অব্যাহত থাকায় মধ্যপ্রাচ্যের কিছু রুটের বিমানের ফ্লাইট জুন মাস পর্যন্ত বাতিল করেছে ব্রিটিশ এয়ারওয়েজ।

Manual5 Ad Code

আম্মান, বাহরাইন, দুবাই এবং তেল আভিভের ফ্লাইটগুলো ৩১ মে পর্যন্ত সাময়িকভাবে বাতিল করা হয়েছে এবং দোহাগামী ফ্লাইটগুলো ৩০ এপ্রিল পর্যন্ত স্থগিত রয়েছে।

ব্রিটিশ এয়ারওয়েজের একজন মুখপাত্র জানিয়েছেন, ‌‘মধ্যপ্রাচ্যের বর্তমান অনিশ্চিত পরিস্থিতি এবং আকাশপথের অস্থিরতার কারণে আমাদের গ্রাহকদের সুবিধার্থে আমরা এই অঞ্চলে আমাদের ফ্লাইটের চলাচলের সংখ্যা সাময়িকভাবে কমানোর সিদ্ধান্ত নিয়েছি এবং এই সময়সীমা আরো বাড়িয়েছি।’

Manual3 Ad Code

তিনি আরও বলেন, ‘আমরা ক্রমাগত পরিস্থিতি পর্যালোচনা করছি এবং ক্ষতিগ্রস্ত গ্রাহকদের জন্য বিভিন্ন বিকল্প ব্যবস্থা করার জন্য সরাসরি তাদের সাথে যোগাযোগ করছি।’

যাদের ফ্লাইট বাতিল হয়েছে, তারা অন্য কোনো এয়ারলাইন্সের মাধ্যমে নতুন করে বুকিং দেওয়া, ভ্রমণের তারিখ পরিবর্তন করা অথবা পুরো টাকা ফেরত(রিফান্ড) পাওয়ার সুযোগ পাবেন। তবে সৌদি আরবের রিয়াদ এবং জেদ্দায় ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইটগুলো আগের মতোই চালু রয়েছে।

সূত্র : বিবিসি।

বিডি-প্রতিদিন

Manual1 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com