• সিলেট, বিকাল ৫:১৩, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বিশ্বনাথে ‘ইনসাফ চ্যারিটি অর্গানাইজেশন’র খাদ্যসামগ্রী বিতরণ

admin
প্রকাশিত মার্চ ১৯, ২০২৬
বিশ্বনাথে ‘ইনসাফ চ্যারিটি অর্গানাইজেশন’র খাদ্যসামগ্রী বিতরণ

Manual7 Ad Code

বিশ্বনাথে ‘ইনসাফ চ্যারিটি অর্গানাইজেশন’র খাদ্যসামগ্রী বিতরণ

অনলাইন ডেস্ক

Manual7 Ad Code

 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে উপজেলার বিভিন্ন এলাকার ১২০টি গরীব-অসহায় ও দুস্থ পরিবারের সদস্যদের মধ্যে ‘ইনসাফ চ্যারিটি অর্গানাইজেশন’র উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

Manual5 Ad Code

 

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ওই মানবতার সেবার লক্ষ্য নিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

Manual4 Ad Code

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও খাদ্যসামগ্রী বিতরণ করেন বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই।

এসময় ‘ইনসাফ চ্যারিটি অর্গানাইজেশন’র সংগঠনের আবেদনের প্রেক্ষিতে সাড়া দিয়ে সম্প্রতি শীলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ ২টি পরিবারকে ঢেউটিন ক্রয়ের জন্য নগদ ১২ হাজার টাকা করে প্রদান করেন বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার ও যুক্তরাজ্য প্রবাসী আজাদুর রহমান আজাদ।

ব্যবসায়ী তাজুল ইসলামের সভাপতিত্বে ও সংগঠনের কার্যকরি কমিটির সদস্য এস এ সাব্বির আহমদের পরিচালনায় অনুষ্ঠিত ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলার বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার।

Manual1 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথে পৌর শহরের নতুন বাজার এলাকার আজাদ জিম সেন্টারের স্বত্ত¡ধিকারী ও যুক্তরাজ্য প্রবাসী আজাদুর রহমান আজাদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কাওছার খান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গৌবিন্দ মালাকার, যুবদল নেতা সাইদুর রহমান রাজু, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল জলিল, ইতালি প্রবাসী রেজা কিবরিয়া। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সদস্য হাফিজ রিয়াজুল ইসলাম।

ইনসাফ চ্যারিটি অর্গানাইজেশনের কার্যকরী কমিটির সদস্য রাজু উদ্দিন, আবু বক্কর, আব্দুল মতিন, নাজমুল ইসলাম, এস এ সাব্বিরের উদ্যোগে এবং প্রবাসী ও ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতায় ১২০টি পরিবারের মধ্যে ওই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, পিয়াজ, আলু, সেমাই, চিনি ও দুধ।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com